এক্সপ্লোর

অ্যাকাডেমিতে থাকার সময় কুকুরের দৌড়ে বাজি ধরতেন, সেই থেকেই ‘পান্টার’ বলে ডাকা শুরু করেন ওয়ার্ন, জানালেন পন্টিং

অস্ট্রেলিয়ায় ‘পান্ট’ শব্দের অর্থ হল ঘোড়া বা কুকুরের দৌড়ে বাজি ধরা।

সিডনি: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ক্রিকেটমহলে ‘পান্টার’ নামে পরিচিত। তাঁকে এই নামেই ডাকেন সতীর্থরা। তবে এই নামের উৎস কী, সেটা এতদিন জানা যায়নি। এবার সেই রহস্য ফাঁস করলেন পন্টিং। ট্যুইটারে এক ক্রিকেটপ্রেমীর প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘১৯৯০ সালে ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় আমাদের প্রতি মাসে ৪০ ডলার করে দেওয়া হত। আমি সেই অর্থ পেয়ে কুকুরের দৌড়ে বাজি ধরতে যেতাম। সেই কারণেই শেন ওয়ার্ন আমার এই ডাকনাম দেয়।’ অস্ট্রেলিয়ায় ‘পান্ট’ শব্দের অর্থ হল ঘোড়া বা কুকুরের দৌড়ে বাজি ধরা। পন্টিং বরাবরই গ্রেহাউন্ড রেসিংয়ের বিষয়ে উৎসাহী। এটি ক্রিকেটের পাশাপাশি তাঁর অন্যতম পছন্দের বিষয়। সেই কারণেই তাঁর নাম হয়ে গিয়েছে ‘পান্টার’। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের মেন্টর পন্টিং। এই দলের হয়েই খেলেন ঋষভ পন্থ। ভারতীয় দল থেকে বাদ পড়লেও, এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রশংসা করে পন্টিং বলেছেন, ‘তরুণ ঋষভ পন্থ অত্যন্ত প্রতিভাবান। আইপিএল-এর সময় ফের ওর সঙ্গে কাজ করব। আমি নিশ্চিত, ও শীঘ্রই ভারতীয় দলে ফিরবে।’ কিছুদিন আগে পন্টিং বলেছিলেন, ভারতের মাটিতে একদিনের সিরিজ ২-১ ফলে জিতবে অস্ট্রেলিয়া। তাঁর এই মন্তব্য ব্যুমেরাং হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে হারলেও, পরের দু’টি ম্যাচই জিতে সিরিজ ২-১ ফলে জিতেছে ভারতীয় দল। এ বিষয়ে অবশ্য পন্টিংয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
India vs Japan: ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget