এক্সপ্লোর

পূজারা-ঋদ্ধির দৌলতে ১৫২ রানের লিড ভারতের, ২ উইকেট খুইয়ে ম্যাচ বাঁচানোর লড়াই অস্ট্রেলিয়ার

রাঁচি: চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহার দৌলতে রাঁচি টেস্টে চালকের আসনে ভারত। রবিবাসরীয় জেএসসিএ স্টেডিয়ামে কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান সম্পূর্ণ করেন পূজারা। তাঁকে যোগ্য সঙ্গ দেন বঙ্গতনয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। এদিন তিনিও কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। সপ্তম উইকেটে দুজনে মিলে ১৯৯ রান যোগ করেন। মূলত এই দুজনের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৫১ রান পার করে আরও ১৫২ রানের লিড নিতে সক্ষম হয় কোহলি-ব্রিগেড। তৃতীয় দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই চতুর্থ দিন সকালে খেলা শুরু করেন পূজারা ও ঋদ্ধিমান। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান আজ শুরু থেকেই দাপটে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার কোনও বোলারই তাঁদের বিপাকে ফেলতে পারছিলেন না। পূজারা ও ঋদ্ধিমানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৬০। আজ সকাল থেকেই রাঁচির আকাশ ছিল মেঘলা। তবে তাতে পূজারা ও ঋদ্ধিমানের কোনও সমস্যা হয়নি। দুই ব্যাটসম্যান মিলে অসি বোলারদের মনোবল ভাঙতে থাকেন। পূজারা-ঋদ্ধির এই যুগলবন্দি ইডেনে দ্রাবিড়-লক্ষ্মণের ঐতিহাসিক লড়াইকে মনে করিয়ে দিচ্ছিল বার বার। আর এর মধ্যেই ব্যক্তিগত নজিরও গড়ে ফেলেন পূজারা। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একটি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। ২০০৪ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ২৭০ রানের ইনিংসে ৪৯৫ বল খেলেছিলেন দ্রাবিড়। এই ইনিংসে ৫২৫ বল খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন পূজারা। তিনি শেষপর্যন্ত ২০২ রান করে আউট হন। ঋদ্ধিমান আউট হন ১১৭ রান করে। শেষে ৯ উইকেটের বিনিময়ে ৬০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২ উইকেট খুইয়ে ২৩ রান তুলেছে স্টিভ স্মিথ বাহিনী। ভারতের স্কোর থেকে এখনও ১২৯ রানে পিছিয়ে ব্যাগি গ্রিন ব্রিগেড। আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার ও নাইট-ওয়াচম্যান নাথান লায়ন। আগামীকাল ম্যাচের পঞ্চম তথা শেষ দিন। পিচে ইতিমধ্যেই ঘূর্ণি ধরতে শুরু করে দিয়েছে। এদিন অস্ট্রেলিয়ার দুটি উইকেটই দখল করেন জাডেজা। যিনি প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন। এরসঙ্গে রয়েছে রবিচন্দ্রণ অশ্বিন.. ফলে স্পিন-আক্রমণ দিয়ে গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল করতেই যে লক্ষ্য থাকবে বিরাট-বাহিনীর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

সেরা শিরোনাম

India vs West Indies Live: ওয়েস্ট ইন্ডিজ়ের ৩ সেঞ্চুরিতে ছিন্নভিন্ন ভারতের বোলিং, অগ্নিপরীক্ষা রো-কো জুটির, লাইভ আপডেট
ওয়েস্ট ইন্ডিজ়ের ৩ সেঞ্চুরিতে ছিন্নভিন্ন ভারতের বোলিং, অগ্নিপরীক্ষা রো-কো জুটির, লাইভ আপডেট
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
India vs Brazil: শনিবার ভারত-ব্রাজিল ম্যাচ, এই প্রথম যুবভারতী স্টেডিয়ামে সিট নম্বর অনুযায়ী বসার ব্যবস্থা
শনিবার ভারত-ব্রাজিল ম্যাচ, এই প্রথম যুবভারতী স্টেডিয়ামে সিট নম্বর অনুযায়ী বসার ব্যবস্থা

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget