এক্সপ্লোর

ব্যাডমিন্টনের ফাইনালে সিন্ধু, শুভেচ্ছা মোদী-অমিতাভের

রিও ডি জেনেইরো: সাক্ষী মালিকের পর পিভি সিন্ধু। রিও অলিম্পিকে ভারতের আরও একটি পদক নিশ্চিত হয়ে গেল। ব্যাডমিন্টনের সিঙ্গলসের সেমিফাইনালে জাপানের নজোমি ওকুহারাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু। ম্যাচের ফল ২১-১৯, ২১-১০। ফাইনালে এই হায়দরাবাদি তারকার প্রতিপক্ষ স্পেনের ক্যারলিনা মারিন। আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু খেলা।   এই জয়ের জন্য সিন্ধুকে অভিনন্দন এবং ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁরা ট্যুইট করে সিন্ধুকে বাহবা দিয়েছেন। সিন্ধুর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করেছেন অমিতাভ। তিনি ট্যুইটের মাধ্যমে নাম না করে শোভা দে-কে কটাক্ষ করেছেন।   শেষ চারের ম্যাচে নামার আগে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন সিন্ধু। তাঁর বাবা-মাও নিশ্চিত ছিলেন, মেয়েই ফাইনালে উঠবেন। এই ম্যাচের শুরু থেকে সিন্ধুর সেই আত্মবিশ্বাসই দেখা গেল। ওকুহারাকে দেখে কোনও সময়ই মনে হয়নি তিনি সিন্ধুকে হারাতে পারবেন। প্রথম গেমে তবু শেষপর্যন্ত লড়াই হয়েছিল। কিন্তু দ্বিতীয় গেমে সহজেই জিতে গেলেন সিন্ধু। তিনি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠলেন। এবার তাঁর লক্ষ্য সোনা জিতে ইতিহাস গড়া।   বিশ্বের ৬ নম্বর ওকুহারার বিরুদ্ধে ১০ নম্বর সিন্ধুর লড়াই দেখে কোনও সময়ই মনে হয়নি সিন্ধু পিছিয়ে আছেন। উচ্চতাকে কাজে লাগিয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে থার্ড কোর্টে ঠেলে দিচ্ছিলেন সিন্ধু। তিনি দুর্দান্ত প্রতিবর্ত ক্রিয়া কাজে লাগিয়ে ওকুহারাকে কোর্টের বিভিন্ন দিকে অনবরত ছোটাচ্ছিলেন। ফলে শুরু থেকেই ক্লান্ত হয়ে পড়ছিলেন ওকুহারা। সেই কারণেই তিনি দ্বিতীয় গেমে আর লড়াই করতে পারেননি।

সেরা শিরোনাম

Premanand ashram : ৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
Smriti Mandhana: ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই বাংলার ক্রিকেটার
ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই বাংলার ক্রিকেটার
Messi On World Cup Final: বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি
বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি
Argentina Football: মেসির বিদায়ের রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আরও এক বিশ্বকাপজয়ীর
মেসির বিদায়ের রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আরও এক বিশ্বকাপজয়ীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget