এক্সপ্লোর

Praggnanandhaa meets Modi: প্রধানমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে সপরিবারে দেখা করলেন প্রজ্ঞাননন্দ

R Praggnanandhaa: বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন প্রজ্ঞাননন্দ।

নয়াদিল্লি: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের (World Chess Championship) ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন রমেশবাবু প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। তবে শেষ পর্যন্ত পরাজিতই হতে হয়েছিল ভারতীয় গ্র্যান্ডম্যাস্টারকে। তবে তাঁর লড়াকু মানসিকতা সকলেরই মন জিতে নিয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন প্রজ্ঞাননন্দ।

আজ, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন প্রজ্ঞাননন্দ। সপরিবারেই প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত প্রজ্ঞাননন্দ। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে প্রজ্ঞাননন্দ লেখেন, 'প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করাটা দারুণ সৌভাগ্যের। আমাকে এবং আমার পরিবারকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যর।'

প্রজ্ঞাননন্দের পোস্টটি প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করেন। তিনিও নিজের উচ্ছ্বাস সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। '৭, লোক কল্যাণ মার্গে আজ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তোমার ও তোমার পরিবারের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত প্রজ্ঞাননন্দ। তোমার প্যাশন ও অধ্যাবসায় শেখার মতো। তুমি প্রমাণ করে দিয়েছো যে ভারতীয় তরুণরা যে কোনও ক্ষেত্রেই সফল হওয়ার দক্ষতা রাখে। তোমার জন্য আমি গর্বিত।' লেখেন প্রধানমন্ত্রী মোদি।

 

 

প্রসঙ্গত, প্রজ্ঞাননন্দ দেশে ফেরার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন। বুধবারই তিনি চেন্নাই বিমানবন্দরে নামেন। সদ্য ১৮-এ পা দেওয়া তরুণ দাবাড়ুকে দেখার জন্য, তাঁকে বরণ করে নেওয়ার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। সরকারি আধিকারিক থেকে তাঁর স্কুল বেলাম্মল বিদ্যালয়ের পড়ুয়ারা, সকলেই হাজির ছিলেন সেখানে।তাঁকে দেখামাত্রই শুরু হয়ে গেল পুষ্পবৃষ্টি। গোলাপের পাপড়ি বেছানো রাস্তায় হেঁটে গেলেন প্রজ্ঞাননন্দ। পুষ্পস্তবক, শাল, মুকুটের ওজনে কার্যত হাঁসফাঁস দশা বিস্ময় দাবাড়ুর। কোনওমতে নিরাপত্তাকর্মীদের সাহায্য়ে গাড়িতে উঠেন তিনি। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেরদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন প্রজ্ঞাননন্দ। ছিলেন ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। প্রজ্ঞাননন্দের সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে প্রজ্ঞাননন্দের হাতে তুলে দেন ৩০ লক্ষ টাকার চেক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সুনীল-সোনমের ঘরে এল পুত্রসন্তান, অভিনন্দনবার্তায় ভাসছেন দম্পতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget