এক্সপ্লোর

অশ্বিনের রেকর্ড ভাঙলেন, আফগানিস্তানকে একাই ধরাশায়ী করলেন ১৪০ কেজির ক্যারিবিয়ান অফস্পিনার কর্নওয়াল

২০১৮ থেকে ভারতের মাটিতে টেস্ট ম্যাচে একটি ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অশ্বিনের দখলে।

লখনউ: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কামাল করলেন ওয়েস্ট ইন্ডিজের ১৪০ কেজির অফস্পিনার রাহকিম কর্নওয়াল। তিনি ৭৫ রান দিয়ে নেন ৭ উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে ভারতের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি রেকর্ড ভেঙে দিলেন কর্নওয়াল। ২০১৮ থেকে ভারতের মাটিতে টেস্ট ম্যাচে একটি ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অশ্বিনের দখলে। গত বছরের অক্টোবরে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৪৬.২ ওভার বল করে ১১টি মেডেন সহ ১৪৫ রান দিয়ে ৭ উইকেট নেন। কর্নওয়াল ২৫.৩ ওভার বল করে পাঁচটি মেডেন সহ ৭৫ রান দিয়ে ৭ উইকেট নিয়ে অশ্বিনকে ছাপিয়ে গিয়েছেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কর্নওয়ালের দাপটে প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে প্রথম ইনিংসে ২৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১১১ রান করেন শামার ব্রুকস। জন ক্যাম্পবেল করেন ৫৫ রান। শেন ডাউরিচ করেন ৪২ রান। দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভাল করেছে আফগানিস্তান। ১৫ ওভারে তাদের রান বিনা উইকেটে ৩৮।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget