এক্সপ্লোর

Ostader Maar: বাধ্য হয়ে মাঠে নেমে কেরিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা মেলে 'অন্য' দ্রাবিড়ের

Rahul Dravid Only T20I: নিজের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাহুল দ্রাবিড় ১৪৭-র অধিক স্ট্রাইক রেটে ব্যাট করেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি ছক্কায়।

কলকাতা: ২০১১ সালে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাটিংয়ের নাগাড়ে ব্যর্থতায় সিরিজ খোয়াতে হয়েছিল ভারতকে (Indian Cricket Team)। গোটা টেস্ট সিরিজে ভারতের হয়ে কার্যত একাই লড়ে করে গিয়েছিলেন একজন। তিনি 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বাকিদের ব্যর্থতা সত্ত্বেও, এই সিরিজে দ্রাবিড় যে বাকিদের থেকে আলাদা, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এই সফরেই ভারতের হয়ে নিজের কেরিয়ারের প্রথম ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রাহুল দ্রাবিড়। সেই ম্যাচেও কিন্তু তাঁর 'ক্লাস' কারুরই নজর এড়ায়নি।

দুরন্ত ফর্ম

ভারতীয় দল এই সফরে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচই খেলেছিল। তাই ওয়ান ডে এবং টি-টোয়েন্টির জন্য ভিন্ন ভিন্ন দলের বদলে একটিই স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতীয় নির্বাচকরা। এই সফরে সীমিত ওভারের সিরিজে রাহুল দ্রাবিড়ের সুযোগ পাওয়া নিয়েই বড় প্রশ্নচিহ্ন ছিল। তবে টেস্টে দারুণ ফর্মের ফলেই সীমিত ওভারের স্কোয়াডে ডাক পান দ্রাবিড়। গৌতম গম্ভীর চোটের কারণে গোটা সফর থেকেই ছিটকে গিয়েছিলেন। তাই ভারতীয় দলের কাছে রাহুল দ্রাবিড়কে খেলানো ছাড়া খুব বেশি বিকল্পও ছিল না। 

তৎকালীন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'মনে হচ্ছে রাহুল ম্যাচে খেলবেন। এই ফর্ম্যাটে একজন ব্যাটার কম নিয়ে মাঠে নামার প্রশ্নই আসে না। দলে সাতজন ব্যাটার থাকা ভীষণ প্রয়োজনীয়। তাই যতদূর সম্ভব রাহুল সুযোগ পেতে চলেছেন।' সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মতো রাহুল দ্রাবিড়ও কোনওদিন টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে খেলতে তেমন আগ্রহ প্রকাশ করেননি। বরং, তিনিই বাকি দুইজনকে ২০০৭ সালের বিশ্বকাপ না খেলার আবেদন করেছিলেন বলেও শোনা যায়। তবে দলের প্রয়োজনে বরাবরই রাহুল দ্রাবিড় সামনে এগিয়ে এসেছেন। তাই বাধ্য হয়েই তিনি টি-টোয়েন্টি খেলতে নামেন।

অচেনা দ্রাবিড়

তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল দ্রাবিড়কে এই ম্যাচ সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যায়। মাত্র ৩১ রান করলেও, দ্রাবিড়ের ইনিংস সাজানো ছিল তিন তিনটি ছক্কায়। তিনি ২১ বলে এই ৩১ রানের ইনিংসটি খেলেন। অজিঙ্ক রাহানে এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ৬১ রান করেন। ভারত ১৬৫ রান করলেও, অবশ্য জিততে পারেনি। ইয়ন মর্গ্যানের ৪৯ ও কেভিন পিটারসেনের ৩৩ রানে ভর করে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। 

আরও পড়ুন: আউটের আবেদন করতে গিয়েও অসহ্য যন্ত্রণা! অ্যান্টিগায় কুম্বলেকে কুর্নিশ করেছিলেন ভিভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget