এক্সপ্লোর

Rahul Gandhi: ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করবেন রাহুল গাঁধী!

IND vs AUS: মোহালির পরিচিত মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রান করেন রাহুল। তা সত্ত্বেও চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ হারে ভারত।

নয়াদিল্লি: আজ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের আগে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুল (KL Rahul) না বিরাট কোহলি, কে ওপেন করবেন, সেই নিয়ে বেশ জল্পনা ছিল। তবে সাংবাদিক সম্মলেন ভারতীয় অধিনায়ক রোহিত স্পষ্ট করে দেন যে কোহলি বিকল্পমাত্র। তবে তাঁর সঙ্গে রাহুলই ওপেন করবেন। সঙ্গে সঙ্গে গোটা মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে। আর তাড়াহুড়ো করতে গিয়ে এক মারাত্মক ভুল করে বসেন এক টেলিভিশন সঞ্চালক।

ওপেনার রাহুল গাঁধী

তাড়াহুড়ো করতে গিয়েই সম্ভবত সেই সঞ্চালক রাহুল গাঁধীকেই (Rahul Gandhi) ভারতের দলের ওপেনার বানিয়ে দেন। তিনি বলেন, 'ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে বিশ্বকাপে ভারতের হয়ে রাহুল গাঁধী ওপেন করবেন। বিরাট কোহলিকেও কয়েকটা ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে।' বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনওকিছুই কারুর নজর এড়ায়না। এই বিষয়টিও কারুর নজর এড়ায়নি। হু হু করে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে। আর ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠে।

রাহুলের অর্ধশতরান

প্রসঙ্গত, মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সঙ্গে রাহুল গাঁধী নয়, কেএল রাহুলই কিন্তু ওপেন করেন। তিনি বহুদিন ধরে আইপিএলে পঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির হয়ে মোহালিতে খেলেছেন। তাই মোহালির মাঠ ও পিচ রাহুলের পরিচিতই। তিনি নিজের পরিচিত মাঠে বেশ দারুণ এক ইনিংস খেলেন। ৩৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রান করেন রাহুল। ভারতীয় দল ছয় উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। হার্দিক পাণ্ড্য ৩০ বলে অপরাজিত ৭১ রান করেন ও সূর্যকুমার যাদব করেন ৪৬ রান।

তবে তা সত্ত্বেও ভারতীয় দল ম্যাচ জিততে পারিনি। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেন করতে নামা ক্য়ামেরন গ্রিন অপরাজিত ৬১ রান করেন। ম্যাথু ওয়েড শেষের দিকে ২১ বলে অপরাজিত ৪৫ রানের বিধ্বংসী খেলেন। এই দুই ব্যাটারের সুবাদেই চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর পটেল ৩-১৭ ও উমেশ যাদব ২-২৭ ছাড়া আর কেউই বলার মতো কিছু করেননি। ভুবনেশ্বর কুমারের ৪ ওভারে ওঠে ৫২ রান।

আরও পড়ুন: অবিশ্বাস্য! বাউন্ডারির বাইরে উড়ে গিয়ে ছক্কা আটকে দিলেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget