এক্সপ্লোর

নায়ক রাহুল, এক বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কিংস ইলেভেন পঞ্জাবের

নায়ক রাহুল, এক বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কিংস ইলেভেন পঞ্জাবের

মোহালি: আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। মাত্র এক বল বাকি থাকতে জয়ের লক্ষ্য স্পর্শ করল প্রীতি জিন্টার দল। যে জয়ে ব্যাট হাতে ভরসা হয়ে উঠলেন কে এল রাহুল। ৫৩ বলে ৭১ রানে অপরাজিত রইলেন কর্নাটকের ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। রান তাড়া করতে নেমে রাহুলকে যোগ্য সঙ্গত দিলেন মায়াঙ্ক অগ্রবাল। ৪৩ বলে তিনি করলেন ৫৫ রান। কর্নাটকের দুই ক্রিকেটারের দাপটে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল পঞ্জাব। টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারই দলের সর্বোচ্চ স্কোরার। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তুলল ১৫০/৪। যার মধ্যে ওয়ার্নার একাই করলেন অপরাজিত ৭০। তবে সোমবারের ইনিংস ঠিক ওয়ার্নারোচিত ছিল না। ৭০ রান করতে তিনি নেন ৬২ বল। ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর হাত খোলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। তাঁর জন্যই লড়াই করার মতো স্কোর তোলে হায়দরাবাদ। শেষ দিকে চালিয়ে খেলে মাত্র ৩ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন দীপক হুডা। পঞ্জাবের বোলারদের মধ্যে মুজিব উর রহমান, অশ্বিন ও মহম্মদ শামি একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুতেই ক্রিস গেইল ফিরলেও পাল্টা লড়াই শুরু করেন রাহুল-মায়াঙ্ক। দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন দুজনে। ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচ পঞ্জাবের মুঠোয়, পরপর মায়াঙ্ক, ডেভিড মিলার ও মনদীপ সিংহকে আউট করে হায়দরাবাদকে লড়াইয়ে ফেরান বোলাররা। তবে শেষরক্ষা হয়নি। শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। রাহুলের দৃঢ়তায় লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget