এক্সপ্লোর

Ranji Trophy Record: ঋদ্ধি-সুদীপদের ত্রিপুরার বিরুদ্ধে রান তাড়া করে দুরন্ত জয়, রঞ্জি ট্রফিতে ইতিহাস রেলওয়েজের

Railways vs Tripura: ক্রিজে জমে যান ওপেনার প্রথম সিংহ ও মহম্মদ সইফ। চতুর্থ উইকেটে দুজনে ১৭৫ রান যোগ করেন। ফের ট্র্যাকে ফেরে রেলওয়েজ। দুজনই সেঞ্চুরি করেন।

আগরতলা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ইতিহাস গড়ল রেলওয়েজ (Railways Cricket Team) ক্রিকেট টিম (BCCI Domestic)। টুর্নামেন্টের ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতল রেলওয়েজ। লড়াই করেও যে নজির রুখতে পারল না ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ত্রিপুরা।

আগরতলায় প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েছিল ত্রিপুরা। ঋদ্ধিমান সাহাদের ১৪৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১০৫ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ঘুরে দাঁড়ায়। ৩৩৩ রান তোলে। ঋদ্ধিমান সাহার সঙ্গেই বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেওয়া সুদীপ চট্টোপাধ্যায় সর্বোচ্চ ৯৫ রান করেন। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে রেলওয়েজকে তুলতে হতো ৩৭৮ রান।

ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয়ার্ধে রান তাড়া শুরু করে রেলওয়েজ। ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৩১ রানে ৩ উইকেট পড়ে যায় রেলওয়েজের। তারপর ক্রিজে জমে যান ওপেনার প্রথম সিংহ ও মহম্মদ সইফ। চতুর্থ উইকেটে দুজনে ১৭৫ রান যোগ করেন। ফের ট্র্যাকে ফেরে রেলওয়েজ। দুজনই সেঞ্চুরি করেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭৮ রান সংগ্রহ করে নেয় রেলওয়েজ। ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে তারা। এক সময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকা প্রথম সিংহ ১৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩০০ বলের ম্যাচ জেতানো ইনিংসে তিনি ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১০৬ রান করেন মহম্মদ সইফ। বাংলার আর এক ক্রিকেটার, যিনি দীর্ঘদিন ধরে রেলওয়েজের হয়ে খেলেন, সেই অরিন্দম ঘোষ ৪০ ও উপেন্দ্র যাদব অপরাজিত ২৭ রান করেন। 

রেলওয়েজ ভেঙে দিল সৌরাষ্ট্রের রেকর্ড। ২০১৯-২০ মরশুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল সৌরাষ্ট্র। তারা ভেঙে দিয়েছিল অসমের রেকর্ড। ২০০৮-০৯ মরশুমে সার্ভিসেসের বিরুদ্ধে ৩৭০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল অসম। যেটি ভেঙে দেয় সৌরাষ্ট্র। সোমবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল রেলওয়েজ। এটাই এখন রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির।

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: ভারতকে ভারতের মাটিতে হারানো সহজ নয়, হুঁশিয়ারির সুরে বলছেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget