এক্সপ্লোর

গোলাপি বিপ্লবের অপেক্ষায় ইডেন, বাধা বৃষ্টি

কলকাতা: ভারতীয় ক্রিকেটে কি হবে গোলাপি বিপ্লব? ধুঁকতে থাকা টেস্ট ক্রিকেটে কি গোলাপি বল আনবে নতুন জোয়ার? ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলের ক্রিকেট শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ডিন জোন্স-প্রত্যেকেরই দাবি, এই গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে চ্যালেঞ্জ। বিতর্ক নয়, বরং গোলাপি বলের ক্রিকেটকে সাদর অভ্যর্থনা জানালেন সৌরভ, লক্ষ্মণরা। অ্যাডিলেডে প্রথম গোলাপি বল টেস্টে মনুষের আগ্রহ ছিল চোখে পড়ার মত। ভারতের প্রথম গোলাপি বলে খেলা হবে আগামী ১৮ তারিখ থেকে ইডেনে। সিএবির ঘরোয়া টুর্নামেন্ট সুপার লিগের ফাইনালে মোহনবাগান বনাম ভবাণীপুর ম্যাচে। এই ম্যাচে নজর রয়েছথে বোর্ডের। কিন্তু ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগেও দুই দল নতুন গোলাপি বলে অনুশীলন করার সুযোগই পেলনা। ক্রিকেটবিশেষজ্ঞদের দাবি, এই গোলাপি বলের বিশেষত্ব খানিকটা আলাদা। এক নজরে দেখে নেওয়া যাক গোলাপি বলের বিশেষত্ব- ১. দিন রাতের ম্যাচে সাদা বলের চেয়ে গোলাপি বলের ক্ষতি অনেক ধীরে হয়। ২. গোলাপি বলের সিম খানিকটা আলাদা হয়। ৩. রিভার্স সুইং নয়, পুরানো গোলাপি বলেও হয় সুইং। যা দেখা গিয়েছে অ্যাডিলেড টেস্টে। কিন্তু এই বলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আগামিকালই প্রথমবার ইডেনে অনুশীলন করবে দুই দল। ভারতের প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের আগে যা সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মত দুই শিবিরের। এদিকে, গোলাপী বলে খেলা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রকৃতির ভ্রূকুটিতে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী ২ দিনের মধ্যেই শহরে ঢুকছে বর্ষা। তাই ইডেনে গোলাপী ইতহাস তৈরীর মাঝে এখন প্রধান বাধা প্রকৃতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget