এক্সপ্লোর

এত অল্প বয়সেই অবসর! মোদির বার্তা, দেশের জন্যই খেলি, ঘাম ঝরাই, ধন্যবাদ! লিখলেন রায়না

PM Narendra Modi Message to Suresh Raina:তাঁর মাঠে বসে সরাসরি সেই ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছিল বলে চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী। রায়নাও প্রধানমন্ত্রীর পাঠানো বার্তায় পাল্টা সৌজন্য় দেখিয়ে ট্যুইট করেছেন, দেশের জন্য খেলি, ঘাম-রক্ত ঝরাই।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির পাশাপাশি সুরেশ রায়নাকেও অভিনন্দন, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত শনিবার ৭৪-তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আকস্মিক প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণার পরপরই অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান রায়না। ৩৩ বছর বয়সি ভারতীয় ক্রিকেট দলের একসময়ের নির্ভরযোগ্য সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়ে ২০১১-র বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের উল্লেখ করেন মোদি। ধোনির নেতৃত্বে দীর্ঘ সময়ের ব্যবধানে সেই বিশ্বকাপ জেতে এবং তাতে বড় অবদান ছিল রায়নারও। সবচেয়ে উল্লেখ করার মতো ভূমিকা ছিল তাঁর আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচে। রায়না সেই ম্যাচে ৩৪ রানে নট আউট থাকেন, ভারত ৫ উইকেটে জয় পায়। তাঁর মাঠে বসে সরাসরি সেই ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছিল বলে চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী। ২০১১-র বিশ্বকাপে আপনার ভূমিকা ভুলতে পারি না। বাঁ হাতি রায়না টিম স্পিরিটের সমার্থক বলেও প্রশংসা করেন তিনি। আরও লেখেন, রায়না এত অল্প বয়সে এবং এতটা এনার্জি থাকতে থাকতেই অবসর নিলেন! অবসরের বয়স হয়নি। রায়নাও প্রধানমন্ত্রীর পাঠানো বার্তায় পাল্টা সৌজন্য় দেখিয়ে ট্যুইট করেছেন, দেশের জন্য খেলি, ঘাম-রক্ত ঝরাই। দেশের মানুষ ও প্রধানমন্ত্রীর ভালবাসা, প্রশংসার চেয়ে বেশি দামি কিছু নেই। আপনার প্রশংসা, শুভেচ্ছার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই। তা গ্রহণ করুন। রায়না ২০০৫ এ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। শুরু থেকেই নিজের পারফরম্য়ান্সে নজর কাড়েন নির্বাচকদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ১৮টি টেস্ট, ২২৬টি একদিনের ম্যাচ, ৭৮টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দেশের হয়। ২০১৮-য় ভারতীয় দলের ইংল্যান্ড সফরে যান। সেটাই ছিল দেশের হয়ে তাঁর শেষ মাঠে নামা। তারপর থেকে তিনি দলের বাইরে। ২০২০ র আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kylian Mbappe: মরক্কো ম্য়াচের মাঝে মাঠেই বসে পড়লেন, বিশ্বকাপের মাঝেই ফ্রান্সের চিন্তার কারণ এমবাপের চোট
মরক্কো ম্য়াচের মাঝে মাঠেই বসে পড়লেন, বিশ্বকাপের মাঝেই ফ্রান্সের চিন্তার কারণ এমবাপের চোট
India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
FIFA World Cup 2026: আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget