এক্সপ্লোর

Rajapksa International Retirement: অবসরের সিদ্ধান্ত বদল, ফের দেশের হয়ে খেলতে চান ভানুকা রাজাপক্ষে

Rajapksa International Retirement: ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। তিনি লঙ্কা বোর্ডকে (Sri Lanka Cricket Board) অবসরের (retirement) চিঠি দিয়েছিলেন।

কলম্বো: সিদ্ধান্ত নেওয়ার ১০ দিনের মধ্যেই উলোটপুরাণ। গত ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। কিন্তু তার ১০ দিনের মাথায় এবার নিজের সিধান্ত বদল করতে চাইলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ''দেশের ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী নমল রাজাপক্ষের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন ভানুকা যে, তিনি তাঁর সিদ্ধান্তের পরিবর্তন করবেন।'' এই বিষয় ফের একটি চিঠি লঙ্কা ক্রিকেট বোর্ডকে দিয়েছেন ভানুকা। সেখানে তিনি জানিয়েছেন যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তিনি ইচ্ছুক। 

এর আগে চলতি মাসের ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (Sri Lanka Cricket Board) নিজের অবসরের (retirement) চিঠি দিয়েছিলেন। পারিবারিক কারণে এই সিদ্ধান্ত বলে জনিয়েছিলন তিনি। নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, ''আমি একজন প্লেয়ার, স্বামী হিসেবে আমার দায়িত্বের কথা খুব যত্ন সহকারে বিবেচনা করেছি এবং পিতৃত্ব ও সংশ্লিষ্ট পারিবারিক কারণের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি।''

বয়স মাত্র ৩০ বছর। তাহলে কেন এত কম বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন? প্রশ্নের উত্তর ছিল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছেও। দেশের হয়ে ৫টি ওয়ান ডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন রাজাপক্ষে। গত বছর জুলাইয়ে ওয়ান ডে অভিষেক হয় ভারতের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাজাপক্ষের পারফরম্যান্স ছিল বেশ ভাল। দেশের হয়ে ৮ ম্যাচে ১৫৫ রান করেছিলেন তিনি। 

কিছুদিন আগেই, মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।'' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget