এক্সপ্লোর

Praggnanandhaa-Vaishali: ভাইবোনের হতাশাজনক ফলাফল, একইদিন হার প্রজ্ঞাননন্দ ও বৈশালীর

Norway Chess: নরেওয়ে চেজ়ে প্রজ্ঞাননন্দ এবং বৈশালী, উভয়েই নিজের বিভাগে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

স্ট্যাভাঙ্গার: প্রজ্ঞাননন্দ (Rameshbabu Praggnanandhaa) এবং আলিরেজ়া ফিরৌজ়া, দুই তরুণের লড়াইয়ে প্রজ্ঞাননন্দ হতাশই করলেন। গোটা ম্যাচেই আলিরেজ়া কিন্তু দাপট দেখান। শুরু থেকে শেষ অবধি সে এগিয়ে থাকলেও অবশ্য আলিরেজ়া কিন্তু ম্যাচ জিততে পারেননি। তবে আর্মাগেডেন টাইব্রেকার ফ্রান্সের দাবাড়ুর কাছে হারতে হল তাঁকে। এখনও চার রাউন্ডের খেলা বাকি। তবে আপাতত বিশ্বচ্যাম্পিয়ন ম্য়াগনাস কার্লসেনই পুরুষগদের বিভাগে শীর্ষে। নাকামুরা ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রজ্ঞাননন্দ আপাতত ৯.৫ পয়েন্ট নিয়ে তৃতীয়। 

অপরদিকে, প্রজ্ঞাননন্দের দিদি আর বৈশালীও (Rameshbabu Vaishali) পরাজিত হলেন। আর বৈশালী মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েনজুন জুর বিরুদ্ধে পরাজিত হন। প্রজ্ঞাননন্দের মতো বৈশালীও নিজের বিভাগে তৃতীয় স্থানেই রয়েছেন। ওয়েনজুন আপাতত ১০.৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে। তবে তিনি একা নন ইউক্রেনের আন মজ়িচুকও যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তাঁদের দুইজনের থেকে আধা পয়েন্ট পিছিয়ে, তৃতীয়তে ভারতীয় দাবাড়ু বৈশালী।

বৈশালী এবং ওয়েনজেনের ম্যাচ যেহেতু সরাসরি তালিকায় প্রভাব ফেলতে পারে, সেই কারণেই আরও বেশি করে এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন সকল দাবাপ্রেমীরা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়ও বটে। তবে শেষমেশ সময়ের সমস্যায় ফেঁসে যান বৈশালী। সেই লাভটাই তুলে নেন ওয়েনজান। এরপর রাউন্ড সাতে প্রজ্ঞাননন্দ এবং বৈশালী, উভয়েই জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে নামবেন। প্রজ্ঞাননন্দ মুখোমুখি হবেন ডিং লিরেনের। তাঁর দিদি বৈশালী মুখোমুখি হবেন কনেরু হাম্পির।

এই টুর্নামেন্টে কিন্তু এর আগেই ইতিহাস গড়েছেন প্রজ্ঞাননন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন টিনএজ তারকা। টুর্নামেন্টের ক্লাসিকাল ফর্ম্যাটে এই প্রথমবার কার্লসেনকে হারান প্রজ্ঞাননন্দ। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেই কার্লসেনকে হারায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার। 

দাবা বিশ্বকাপে রানার্স আপ হিসাবে শেষ করা প্রজ্ঞাননন্দ সাদা নিয়ে খেলে বেশ বুদ্ধিদীপ্ত কয়েকটি চালে বিশ্বের এক নম্বরে পরাজিত করেন। প্রজ্ঞাননন্দ যে এই প্রথমবার কার্লসেনকে পরাজিত করলেন এমনটা নয়। তবে এর আগে নরওয়ের দাবাড়ুর বিরুদ্ধে ভারতীয় তরুণ ব়্যাপিড ও ব্লিটস দাবায় জয় পেয়েছিলৈেন। এই প্রথমবার ক্লাসিকালে জয় পেলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অবসরের পালা অব্যাহত, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন কেদার যাদব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget