এক্সপ্লোর

Kedar Jadhav Retirement: অবসরের পালা অব্যাহত, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন কেদার যাদব

Kedar Jadhav: ২০২০ সালে অকল্যান্ডে নিউজ়িল্যান্ডে শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন কেদার যাদব।

নয়াদিল্লি: ভারতীয় দলের জার্সিতে শেষ খেলেছেন ২০২০ সালে। তবে এতদিন সরকারিভাবে নিজের অবসর ঘোষণা করেননি কেদার যাদব। আজ অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন কেদার যাদব (Kedar Jadhav)। 

কেদার যাদব নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করে লেখেন, 'আমার কেরিয়ার জুড়ে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আজ তিনটে থেকে সব ধরনের ক্রিকেট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসাবে গণ্য করা হোক।' এর পাশাপাশি তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে নিজের কেরিয়ারের কিছু সেরা মুহূর্তগুলি সকলের সঙ্গে ভাগ করে নেন কেদার যাদব। কেদারের এই পোস্টের লেখার সঙ্গে কিন্তু অনেকে তাঁর প্রাক্তন সিএসকে তথা টিম ইন্ডিয়া সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনির মিল খুঁজে পেয়েছেন বটে।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kedar Mahadev Jadhav (@kedarjadhavofficial)

২০১৪ সালে নিজের অভিষেক ম্যাচের পর জাতীয় দলের ক্রিকেটার হিসাবে মোট ৭৩টি ওয়ান ডে এবং নয়টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও, সেই বছরের নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সৌভাগ্য হয় কেদারের। ওয়ান ডেতে ৪২.০৯ গড়ে ৫২ ইনিংসে মোট ১৩৮৯ রান করেছেন কেদার। স্ট্রাইক রেট চোখধাঁধানো ১০১.৬০। দুইটি শতরানের পাশাপাশি ছয়টি হাফসেঞ্চুরিও করেছেন কেদার।

তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড অবশ্য আহামরি কিছু নয়। আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে ২০.৩৩ গড়ে মোট ১২২ রান রয়েছে কেদার যাজবের দখলে। তবে আইপিএলে তাঁর দখলে ৯৫টি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে। ২২.৩৭ গড়ে সেখানে কেদারের ব্যাট থেকে ১২০৮ রান এসেছে। রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো তারকাদের মধ্যে অন্যতম কেদার। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রেকর্ডও বেশ ভাল। ৪৮.০৩ গড়ে ৬১০০ রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৫৫২০ রান। ৩৬টি উইকেটও নিয়েছেন কেদার। তবে এবার আর নয়। এবার পেশাদার ক্রিকেটার হিসাবে নিজের কেরিয়ার শেষ করলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কোহলির আঁটসাঁট নিরাপত্তা, ঘোড়সওয়ার পুলিশ থেকে বডিগার্ড, অভাব নেই কিছুর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget