এক্সপ্লোর

Ramiz Raja: ১৪ মাসেই চাকরি গেল রামিজের, পাকিস্তান ক্রিকেটে ডামাডোল, কে পেলেন দায়িত্ব?

PCB News: ইঙ্গিত ছিলই। এ বার সিলমোহর পড়ল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজাকে অপসারণ করা হল।

ইসলামাবাদ: ইঙ্গিত ছিলই। এ বার সিলমোহর পড়ল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজাকে অপসারণ করা হল। পাকিস্তান সরকারই পিসিবি-র চেয়ারম্যান পদ থেকে অপসারণ করল রামিজ রাজাকে। পরিবর্তে আগামী চার মাসের জন্য পুরো বিষয়টি পরিচালনার জন্য নাজম শেঠির নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি নিযুক্ত করেছে।

দেশের মাটিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রামিজ রাজাকে সরিয়ে দেয় পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জারি করা এই বিজ্ঞপ্তিটিকে ফেডারেল মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হতে হবে। তবে তা কেবল একটি আনুষ্ঠানিকতা।

বুধবারই জানা গিয়েছিল, শাহবাজ শরিফ, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষক, তিনিই নাজম শেঠিকে দেশের ক্রিকেট সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

মাত্র ১৪ মাস আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রামিজ রাজা (Ramiz Raja)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তান দল (Pakistan Cricket Team) ৩-০ হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাকরি গেল রামিজের। খবর অনুযায়ী, বুধবারই (২১ ডিসেম্বর) পিসিবির চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে বরখাস্ত করা হয়েছে। 

গত বছরের সেপ্টেম্বর মাসে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রামিজ। তারপর থেকে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি। রামিজের সময়কালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলি পাকিস্তান সফরে যায়। রামিজের সময়কালেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের সিরিজ হারের পরেই চাকরি হারাচ্ছেন রামিজ। প্রসঙ্গত, পাকিস্তান সরকার দেশের ক্রিকেট বোর্ডকে সরাসরি নিয়ন্ত্রণ করে।                                                                       

পিসিবির তরফে দেশের প্রধানমন্ত্রীকেই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের জন্য প্রার্থী মনোনয়নের সুযোগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীদের মধ্যেই একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। খবর অনুযায়ী, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফের সম্মতি নিয়েই রামিজ রাজা পরবর্তী পিসিবি চেয়ারম্যান হচ্ছেন নাজম শেঠি। শোনা যাচ্ছে পিসিবির একাংশ রামিজ রাজার কাজের ধরন নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না এবং অনেকেই ঘরের মাঠে পরপর দুই টেস্ট সিরিজ হারাটাও (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিরুদ্ধে) মেনে নিতে পারেননি। এর ফলেই রামিজের চাকরি গেল।

আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget