এক্সপ্লোর

Sakibul Gani Record: অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি! কলকাতার বুকে বিশ্বরেকর্ড বিহারের তরুণের

Ranji Trophy: কলকাতার বুকে ইতিহাস তৈরি করলেন বিহারের তরুণ সাকিবুল গনি। রঞ্জি ট্রফির অভিষেকে করলেন ৪০৫ বলে ৩৪১ রান। রঞ্জি ট্রফির ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে প্রথম শ্রেণির ক্রিকেটে যে নজির কারও নেই।

কলকাতা: ইডেনে (Eden Gardens) ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজ চলছে। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও, রোহিত শর্মা-কায়রন পোলার্ডদের দ্বৈরথ ঘিরে শহরে ক্রিকেট জ্বর।

কিন্তু তারই ফাঁকে কলকাতার বুকে ইতিহাস তৈরি করে ফেললেন বিহারের তরুণ সাকিবুল গনি (Sakibul Gani)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) অভিষেকে করলেন ৪০৫ বলে ৩৪১ রান। রঞ্জি ট্রফির ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে প্রথম শ্রেণির ক্রিকেটে যে নজির আর কারও নেই। বিশ্বরেকর্ড করলেন সাকিবুল।

রঞ্জি ট্রফি এখন খেলা হয় নিরপেক্ষ ভেন্যুতে। বাংলা দল যেমন খেলতে গিয়েছে কটকে। সেখানে ক্রুণাল পাণ্ড্য, কেদার দেওধরদের বঢোদরার বিরুদ্ধে লজ্জাজনক ব্যাটিং বিপর্যয় হয়েছে বাংলার। ঠিক সেই সময়ই বাংলার বুকে দাঁড়িয়ে অভিনব রেকর্ড গড়লেন বিহারের তরুণ। সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মিজোরামের মুখোমুখি হয়েছে বিহার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মিজোরামের বিরুদ্ধে ৬৮৬/৫ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে বিহার। সেই ইনিংসে সাকিবুল একাই করেছেন ৩৪১ রান।

পাঁচ নম্বরে ব্য়াট করতে নেমে ৫৬টি চার ও দুটি ছক্কা মেরে বিশাল ইনিংস খেলেছেন সাকিবুল। মিজোরামের বিরুদ্ধে ম্যাচ দিয়েই যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখলেন। প্রতিপক্ষ বোলারদের মধ্যে ছিল ইকবাল আবদুল্লার মতো স্পিনার। যিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। খেলেছেন আইপিএলেও। এক সময় কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। মুম্বইয়ের স্পিনার এখন খেলেন মিজারামের হয়ে। মিজোরাম দলে আছেন তরুবর কোহলির মতো ক্রিকেটার। যদিও সাকিবুলের ব্যাটিং দাপটের সামনে সকলকেই অতি সাধারণ লেগেছে। শুধু ইকবালের বলেই হাফসেঞ্চুরি করে ফেলেছেন। ইকবালের ১০৪ বল খেলে ৫৩ রান করেছেন।

বিহার শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, মোট ৫১২ মিনিট ব্যাট করেছেন ডানহাতি সাকিবুল। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের খবর পেয়ে দৌড়ে মাঠে যান জাতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। যিনি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের জন্য এখন কলকাতায় রয়েছেন। সাকিবুলের মারকাটারি ইনিংসে খবর পেয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন সল্ট লেকে যাদবপুর মাঠে। সেখানে তরুণ ডানহাতির ব্যাটিং দেখে আসেন প্রধান নির্বাচকও। আপাতত জাতীয় ক্রিকেট মহলেও ৮ ঘণ্টা ৫৩ মিনিটের ম্যারাথন ইনিংস নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget