এক্সপ্লোর

Ranji Trophy 2024 Final: দুরন্ত ডেলিভারিতে উড়ে গেল স্টাম্প, বোল্ড হয়ে বিশ্বাসই হচ্ছিল না পৃথ্বীর

Prithvi Shaw: যেভাবে তিনি ক্রিজে দাঁড়িয়েছিলেন, তা থেকেই অনুমান করা যায় যে, কতটা ভ্যাবাচ্যাকা খেয়েছিলেন পৃথ্বী।                  

মুম্বই: অফস্টাম্পের সামান্য বাইরে গুড লেংথ স্পটে পড়ল বল। তারপর চকিতে ভিতরের দিকে ঢুকে এসে পরাস্ত করল ব্যাটারকে। মিডল স্টাম্প ভেঙে দিল। হতভম্ব ব্যাটারের বিশ্বাসই হচ্ছিল না যে, তিনি এভাবে বোল্ড হতে পারেন। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি ক্রিজে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে। তাঁর চোখে মুখে তখনও বিস্ময়ের রেশ।

ব্যাটার, পৃথ্বী শ (Prithvi Shaw)। বোলার, যশ ঠাকুর (Yash Thakur)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) মুখোমুখি হয়েছে মুম্বই ও বিদর্ভ (Mumbai vs Vidarbha)। সেই ম্যাচে মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসের ঘটনা। মুম্বই ইনিংসের সপ্তম ওভার চলছে। বিদর্ভের পেসার যশ ঠাকুরের একটি বল গুড লেংথ স্পটে পড়ে দ্রুত গতিতে ভেতরের দিকে ঢুকে এল। পৃথ্বী কোনওভাবেই সেই বল সামলাতে পারলেন না। ভেঙে গেল তাঁর মিডল স্টাম্প। স্পিডোমিটার দেখাল, বলটির গতি ঘণ্টায় ১৩৩ কিলোমিটারেরও বেশি। 

চোটের জন্য দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। তবে রঞ্জি ট্রফির পরের দিকে মাঠে ফিরেছেন। ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে ম্যাচে মুম্বই দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। ফাইনালে বিদর্ভের বিরুদ্ধেও তিনি মুম্বই দলের অন্যতম ভরসা। প্রথম ইনিংসে ৪৬ রান করেছিলেন। লো স্কোরিং ম্যাচে তিনিই ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। 

 

তবে মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে রান পেলেন না পৃথ্বী। ১৮ বলে মাত্র ১১ রান করে ফিরলেন। যশ ঠাকুরের বলে পরাস্ত হন। তারপর যেভাবে তিনি ক্রিজে দাঁড়িয়েছিলেন, তা থেকেই অনুমান করা যায় যে, কতটা ভ্যাবাচ্যাকা খেয়েছিলেন পৃথ্বী।                  

ম্যাচে যদিও চালকের আসনে মুম্বই। তাদের প্রথম ইনিংসে তোলা ২২৪ রানের জবাবে বিদর্ভ শেষ হয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের স্কোর ১৪১/২। সব মিলিয়ে ২৬০ রানের লিড নিয়েছে ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়নরা।                        

আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget