এক্সপ্লোর

Ranji Trophy: ওপেনিং সমস্যাই কাঁটা বাংলার, কোয়ার্টার ফাইনালে খেলবেন শাহবাজ

Bengal Cricket Team: ওড়িশার কাছে অপ্রত্যাশিত হারের পর কোয়ার্টার ফাইনালের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। আর সেই অঙ্কে প্রধান কাঁটা হিসাবে হাজির হয়েছে ওপেনিং সমস্যা।

কলকাতা: ওড়িশার কাছে অপ্রত্যাশিত হারের পর কোয়ার্টার ফাইনালের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। আর সেই অঙ্কে প্রধান কাঁটা হিসাবে হাজির হয়েছে ওপেনিং সমস্যা।

চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ওপেনিং সমস্যা লাগাতার ভুগিয়েছে বাংলাকে। বারবার ওপেনিং জুটি বদলেও লাভ হয়নি। আগের ম্য়াচে কর্ণ লালকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। ওপেনিং মজবুত করতে কোয়ার্টার ফাইনালের আগে তাই বাংলা দলে অন্তর্ভুক্ত করা হল কাজি জুনেইদ সইফিকে। বাংলার অনূর্ধ্ব ২৫ দলের হয়ে যিনি ধারাবাহিকভাবে রান করেছেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে কাজিকে ওপেনার হিসাবে খেলানো হয় কি না, তা নিয়ে নানারকম কাটাছেঁড়া চলছে বাংলা শিবিরে।

তবে বাংলা শিবিরের কাছে ইতিবাচক খবর হচ্ছে যে, এই ম্যাচে খেলতে পারবেন শাহবাজ আমেদ। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে ছিলেন বলে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারেননি। তবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে স্পিনার-অলরাউন্ডারকে পেয়ে যাচ্ছে বাংলা।                                        

অবশ্য মুকেশ কুমারকে এই ম্যাচে পাওয়া যাবে না। ডানহাতি পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে রয়েছেন। তাই এই ম্যাচে সেরা পেসারকে পাবে না বাংলা।                                          

ম্য়াচটি কল্যাণীতে খেলতে চেয়েছিল বাংলা। যাতে কল্যাণীতে থেকে টিম বন্ডিং আরও ভাল হয়। কিন্তু ম্যাচের সরাসরি সম্প্রচার হবে বলে ইডেনে হবে খেলা। যেহেতু সরাসরি সম্প্রচারের পরিকাঠামো অনেক ভাল রয়েছে ইডেনে।                        

 

কোয়ার্টার ফাইনালের বাংলা দল: মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, শুভঙ্কর বল, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েল, ঈশান পোড়েল, আকাশ দীপ, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরি, প্রীতম চক্রবর্তী, সুমন্ত গুপ্ত, অঙ্কিত মিশ্র, আকাশ ঘটক ও দুর্গেশ দুবে।                                                                  

আরও পড়ুন: প্রিয় বিরিয়ানি না পেলে কি আর সেই রেস্তোরাঁয় যাবেন না? সমালোচনা উড়িয়ে বললেন ওয়াশিংটন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget