এক্সপ্লোর

Ranji Trophy: বাংলা অল আউট ২৪১ রানে, রঞ্জি চ্যাম্পিয়ন হতে সৌরাষ্ট্রের লক্ষ্য মাত্র ১২

Eden Gardens: তিন বছরের মধ্যে বাংলাকে দ্বিতীয়বার ফাইনালে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হতে সৌরাষ্ট্রের লক্ষ্য ১২ রান। যা স্রেফ সময়ের অপেক্ষা।

সন্দীপ সরকার, কলকাতা: আশা জাগিয়েও শেষ পর্যন্ত আত্মসমর্পণই করল বাংলার ব্যাটিং (Ben vs Sau)। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের চতুর্থ দিন প্রথম সেশনে পৌনে দু'ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেল বাংলার দ্বিতীয় ইনিংস। ২৪১ রানে। একমাত্র ইতিবাচক দিক হল, ইনিংস পরাজয় এড়াল বাংলা। সৌরাষ্ট্রের চেয়ে ১১ রানের লিড নিল। যা নিশ্চিত করে দিল যে, সৌরাষ্ট্রকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই হবে।

তিন বছরের মধ্যে বাংলাকে দ্বিতীয়বার ফাইনালে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হতে সৌরাষ্ট্রের লক্ষ্য ১২ রান। যা স্রেফ সময়ের অপেক্ষা।

রবিবার ১৭.৪ ওভার টিকল বাংলার ইনিংস। তার মধ্যেই শেষ ৬ উইকেটের পতন। মাত্র ৭২ রান যোগ করে। মাথার ওপর ২৩০ রানের লিডের বোঝা। তার ওপর দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। শনিবার বাংলা শিবির কিছু বুঝে ওঠার আগেই ইডেন গার্ডেন্সের স্কোরবোর্ডে জ্বলজ্বল করে উঠেছিল, ৪৭/৩। ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন সুমন্ত গুপ্ত, অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি।

সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেছিলেন বাংলা ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ দুই সৈনিক। রুকু, অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। সৌরাষ্ট্র বোলারদের গোলাগুলি সামলে ঝকঝকে ৬১ রান করেছিলেন। মন্নি, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ৫৭ রান করে ক্রিজে ছিলেন। দুই ব্যাটারের কাঁধে ভর করে পাল্টা লড়াই শুরু করেছিল বাংলা। বাংলা শিবিরে অমাবস্যার আঁধার কাটিয়ে আলোর সন্ধান দিয়েছিলেন অনুষ্টুপ-মনোজ। চতুর্থ উইকেটে ৯৯ রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে। যে জুটি ড্রেসিংরুমে এই বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল যে, এই সৌরাষ্ট্রের বোলিংয়ের বিরুদ্ধেও রান করা সম্ভব। 

যদিও রবিবার ভোরের কুয়াশায় কলকাতার পাশাপাশি ঢাকা পড়ল বাংলা শিবিরও। বাউন্ডারি লাইন থেকে অর্পিত বাসবডার একটা নিখুঁত থ্রো বঙ্গ ব্রিগেডকে বেলাইন করে দিল। চতুর্থ দিন সকালের ষষ্ঠ ওভার। জয়দেব উনাদকটের বলে দুরান সম্পূর্ণ করলেন মনোজ তিওয়ারি। তারপর তিন রান নিতে দৌড়লেন। অর্পিত বাসবডা তখন বাউন্ডারি লাইন থেকে বল কুড়িয়ে থ্রো করেছেন। মনোজ ও শাহবাজ ভুল বোঝাবুঝিতে ক্রিজের এক প্রান্তে। স্টাম্প ভেঙে দিল সৌরাষ্ট্র। ৩৮ বলে ২৭ রান করে ফিরলেন শাহবাজ। বাংলার স্বপ্নভঙ্গের শুরু।

তারপর একে একে ফিরলেন মনোজ তিওয়ারি (৬৮), অভিষেক পোড়েল (৩), আকাশ দীপ (১), আকাশ ঘটক (৪)। শেষ দিকে চালিয়ে খেলে ঈশান পোড়েল ২১ বলে ২২ রান করলেন। মুকেশ কুমার করলেন ২১ বলে ১৫ রান। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে সেরা জয়দেব উনাদকট। ৮৫ রানে ৬ উইকেট পেলেন তিনি। ৩টি উইকেট চেতন সাকারিয়ার।

রবিবার সকালে মনোজ, শাহবাজ, অভিষেক পোড়েল, আকাশ দীপ ও আকাশ ঘটক ফিরতেই পাল্টা লড়াইয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায় বাংলার। উনাদকটের হাতে ট্রফি ওঠা এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget