এক্সপ্লোর

Hanuma Vihari: রাজনীতিবিদের ছেলেকে ধমক দেওয়ায় হারাতে হয় অধিনায়কত্ব! ভারতীয় ক্রিকেটারের অভিযোগে চাঞ্চল্য

Ranji Trophy: হনুমা বিহারী (Hanuma Vihari) সিদ্ধান্ত নিলেন, ঘরোয়া ক্রিকেটে আর কখনও অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) হয়ে খেলবেন না! এবং কাঠগড়ায় তুললেন অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থাকে।

বিশাখাপত্তনম: তিনি ভাঙা হাত নিয়েও ব্যাট করতে নেমে পড়েছিলেন রাজ্য দলের হয়ে। যে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তাঁর দায়বদ্ধতা দেখে গুণমুগ্ধ হয়েছিল ক্রিকেটমহল। বলা হয়েছিল, লড়াকু মানসিকতা হতে হয় এমনই।

সেই হনুমা বিহারী (Hanuma Vihari) সিদ্ধান্ত নিলেন, ঘরোয়া ক্রিকেটে আর কখনও অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) হয়ে খেলবেন না! এবং কাঠগড়ায় তুললেন অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থাকে। অভিযোগ করলেন, তাঁকে অপদস্থ করা হয়েছে। এবং গোটা ঘটনা হয়েছে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ চলাকালীন। বিশাখাপত্তনমে যে ম্যাচে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট অর্জন করেছিল অন্ধ্র প্রদেশ।

সোমবার রঞ্জি ট্রফির হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে মধ্য প্রদেশের কাছে মাত্র ৪ রানে হেরে বিদায় নেয় অন্ধ্র প্রদেশ। প্রথমবারের জন্য রঞ্জি সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল অন্ধ্র প্রদেশের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায়। দ্বিতীয় ইনিংসে লড়াকু ৫৫ রান করেন হনুমা। তাতেও দলকে জেতাতে পারেননি। ম্যাচের পরই বিস্ফোরক এক সময় ভারতীয় দলে খেলা ক্রিকেটার।

চলতি রঞ্জি ট্রফিতে অন্ধ্র প্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হনুমা। ১৩ ইনিংসে ৫২২ রান করেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরই ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেন হনুমা। জানান, তাঁকে দলের নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল। জানুয়ারিতে বাংলার বিরুদ্ধে ম্যাচের একটি ঘটনার জন্য। যে ঘটনার নেপথ্যে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ!

হনুমা লিখেছেন, 'বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে আমি দলের অধিনায়ক ছিলাম। সেই ম্যাচ চলাকালীন আমি দলের ১৭তম সদস্যকে বকাঝকা করেছিলাম। তাতে সেই ক্রিকেটার তার বাবাকে অভিযোগ করে। তার বাবা একজন রাজনীতিবিদ। তিনি অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থাকে আমার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন। সেই ম্যাচে আমরা গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে ৪১০ রান তাড়া করে লিড নেওয়ার পরেও নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে বলা হয়। আমার কোনও দোষ না থাকা সত্ত্বেও।'

হনুমা আরও লিখেছেন, 'আমি ওই প্লেয়ারকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি। তবে সংস্থা মনে করেছে সেই ক্রিকেটার বেশি দামি আমার মতো ক্রিকেটারের চেয়ে, যে গত মরশুমে নিজের শরীর বাজি রেখে বাঁ হাতে ব্যাট করেছে এবং গত সাতবারের রঞ্জি ট্রফিতে পাঁচবার অন্ধ্র প্রদেশকে নক আউটে নিয়ে গিয়েছে। ভারতের হয়ে ১৬ টেস্ট ম্যাচ খেলেছে।'

বিহারী জানিয়েছেন, সেই ঘটনার পর তাঁকে অপদস্থ করা হয়েছিল। তবু তিনি রিকি ভুঁইয়ের অধীনে খেলে গিয়েছেন এবং সাত ম্যাচের মধ্যে তিনটিতে জিতে গ্রুপ বি থেকে পরের রাউন্ডে গিয়েছিল অন্ধ্র প্রদেশ। হনুমা লিখেছেন, 'অপদস্থ হয়েও আমি খেল া চালিয়ে গিয়েছিলাম কারণ আমি খেলাকে এবং দলকে সম্মান করি। কিন্তু সংস্থা মনে করে তারা যা বলবে ক্রিকেটারেরা তা শুনতে বাধ্য এবং সংস্থার জন্যই ক্রিকেটারেরা রয়েছে। এত অপদস্থ হয়েও আজকের আগে মুখ খুলিনি।'

হায়দরাবাদের হয়ে কেরিয়ার শুরু করার পর অন্ধ্র প্রদেশের হয়েও খেলেছেন হনুমা। মাঝে একবার হায়দরাবাদে ফিরেছিলেন। কিন্তু ফের অন্ধ্র প্রদেশের হয়েই খেলতে শুরু করেন।

আরও পড়ুন: ভারতের জয় দেখে নীরবতা ভাঙলেন কোহলি, ছেলের জন্মের খবর দেওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget