এক্সপ্লোর

Ranji Trophy 2022-23: 'বিপজ্জনক' পিচে ব্যাট করতে রাজি নয় পাঞ্জাব, রেলওয়েজের সঙ্গে ম্যাচে পাল্টে যাচ্ছে ২২ গজ!

BCCI: বিপজ্জনক পিচের কারণে পাঞ্জাব ব্যাটিং করতে রাজি হয়নি। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারের পরে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮ রান।

নয়াদিল্লি: পিচ বিতর্কে তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। বুধবার দিল্লির কর্নেল সিংহ স্টেডিয়ামে পাঞ্জাব বনাম রেলওয়েজের মধ্যে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খারাপ পিচের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে। বিপজ্জনক পিচের কারণে পাঞ্জাব ব্যাটিং করতে রাজি হয়নি। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারের পরে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮ রান। এর পরেই মনদীপ সিংহের নেতৃত্বাধীন দল বিপজ্জনক পিচের দাবি তুলে খেলতে রাজি হয়নি।

সূত্রের খবর, রাঁচির একজন নিরপেক্ষ কিউরেটর ম্যাচের পিচটি বেছে নিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে নতুন পিচে ম্যাচটি আবার শুরু হবে। তবে ম্যাচটি পুরোপুরি বাতিল করা হয়নি। যেখানে খেলা বন্ধ হয়েছে, বৃহস্পতিবার সেখান থেকেই শুরু হবে খেলা।

পাঞ্জাব তাদের প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়ে যায়। মাত্র ৪৮.১ ওভার খেলতে পেরেছিল। আদর্শ সিংহ একাই ৫ উইকেট নেন। যুবরাজ সিংহ এবং কর্ণ শর্মা ২টি করে উইকেট নেন।

রেলওয়েজের ব্যাটসম্যানরাও এই পিচে লড়াই করেছেন। এবং রেলের দল মাত্র ১৫০ রানেই অল আউট হয়ে গিয়েছিল। পাঞ্জাবের বালতেজ সিংহ ছয় উইকেট তুলে নেন। সিদ্ধার্থ কৌল ২টি উইকেট নিয়েছেন।

পাঞ্জাব দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও চাপে পড়ে। ৮ ওভারে ১৮ রানে ৪ উইকেট হারানোর পর তারা আর এই পিচে খেলতেই রাজি হয়নি। দিল্লিতে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। যখন পিচের কারণে ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হলেন আম্পায়াররা। এর আগে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি ওয়ান ডে একই কারণে পরিত্যক্ত হয়েছিল।

চালকের আসনে বাংলা

প্রথম দিন অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) চওড়া ব্যাট দলকে বিপন্মুক্ত করেছিল। ইডেনে দ্বিতীয় দিন বল হাতে ভেল্কি দেখালেন শাহবাজ আমেদ। সব মিলিয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনই বাংলা শিবিরে জয়ের স্বপ্ন।

৩১০/৯ স্কোরে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলা। ১৫৯ রান করে ক্রিজে ছিলেন অনুষ্টুপ। বুধবার দিনের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে যান অনুষ্টুপ। আগের দিনের স্কোরেই। বাংলাও আগের দিনের স্কোরেই প্রথম ইনিংস শেষ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে হিমাচল প্রদেশ। মাত্র ৫ রান করে ফিরে যান ওপেনার রাঘব ধবন। একমাত্র প্রশান্ত চোপড়া ৭১ রান করে পাল্টা লড়াই চালান। শাহবাজ ৫ উইকেট নেন। ১৩ ওভারে মাত্র ৩২ রান খরচ করে। ১৩০ রানে অল আউট হয়ে যায় হিমাচল প্রদেশ। ৪৬.৫ ওভারে শেষ হয়ে যায় হিমাচল প্রদেশ। ২টি করে উইকেট ঈশান পোড়েল ও আকাশ দীপের। পেসার অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল ১ উইকেট নেন।            

আরও পড়ুন: কলকাতার মাঠ হোক বা খাবার, অভিযোগ করেননি মেসি, আর্জেন্তিনার বাংলা সফরের স্মৃতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget