এক্সপ্লোর

Prithvi Shaw: একাই ৩৭৯, মুম্বইয়ের হয়ে রঞ্জিতে ইতিহাস পৃথ্বীর, গড়লেন বিরল নজির

BCCI: তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে।

গুয়াহাটি: মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করলেন পৃথ্বী। অসমের বিরুদ্ধে মাত্র ৩৮৩ বলে ৩৭৯ রান করেন মুম্বইয়ের তারকা ব্যাটার।

এই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েছেন পৃথ্বী। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরও গড়ে ফেললেন।

আবার দ্রুত রান করার নিরিখেও পৃথ্বী বিশ্বে অভাবনীয় নজির তৈরি করেছেন। মঙ্গলবার ২৮৩ বলে ২৪০ রানে অপরাজিত ছিলেন পৃথ্বী। বুধবার যেন আরও বিধ্বংসী ব্যাটিং করেন। ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি করেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর প্রথম ট্রিপল-সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি পৃথ্বী। একটা সময় মনে হচ্ছিল, যেভাবে পৃথ্বী খেলছেন, তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ৫০১ রানের রেকর্ড না ভেঙে যায়। সেটা অবশ্য হয়নি। ৩৭৯ রানে আউট হয়ে যান পৃথ্বী। ৪৯ টি চার এবং চারটি ছক্কা মারেন।                                          

প্রথম টেস্টের বাইরে স্টার্ক

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। নাগপুরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্য়তম সেরা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তবে ভারতের বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজের দলে রাখা হয়েছে স্টার্ককে। দলে রয়েছেন চার স্পিনার। যাঁদের মধ্য়ে রয়েছেন নবাগত অফস্পিনার টড মারফি। যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি।

কী হয়েছে স্টার্কের?                                          

অজি শিবিরের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় তাঁর আঙুলে যে চোট লেগেছিল, যে কারণে তিনি তৃতীয় টেস্টে খেলতে পারেননি, সেই চোটই ভোগাচ্ছে স্টার্ককে। বুধবার অস্ট্রেলিয়ার নির্বাচকেরা জানিয়েছেন যে, স্টার্ক প্রথম টেস্টে খেলতে পারবেন না। ৯ ফেব্রুয়ারি থেকে যা নাগপুরে শুরু হওয়ার কথা। আপাতত অস্ট্রেলিয়া দলের সঙ্গে স্টার্ক আসছেনও না। তিনি দিল্লিতে দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন। 

আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ

 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget