এক্সপ্লোর

Ranji Trophy: অর্পিত-শেলডনের সেঞ্চুরিতে নাটকীয় প্রত্যাবর্তন সৌরাষ্ট্রের, ইডেনে রঞ্জি ফাইনাল?

Saurasthra vs Karnataka: চতুর্থ উইকেটে ২৩২ রানের পার্টনারশিপ গড়লেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক সময় আইপিএলে খেলা শেলডন জ্যাকসন ও অধিনায়ক অর্পিত বাসবডা। দুজনই সেঞ্চুরি করলেন।

বেঙ্গালুরু: ময়ঙ্ক অগ্রবালের (Mayank Agarwal) দুরন্ত ডাবল সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে কর্নাটকের ৪০৭ রান তোলা। জবাবে ব্যাট করতে নেমে ৯২/৩ হয়ে যাওয়া সৌরাষ্ট্র। অনেকে ধরেই নিয়েছিলেন যে, ঘরোয়া ক্রিকেটের মহাশক্তিধর কর্নাটক ফের একবার রঞ্জি ফাইনালে উঠতে চলেছে।

কিন্তু সেখান থেকেই উলটপুরাণ। নাটকীয়ভাবে ম্যাচে ঘুরে দাঁড়াল সৌরাষ্ট্র। চতুর্থ উইকেটে ২৩২ রানের পার্টনারশিপ গড়লেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক সময় আইপিএলে খেলা শেলডন জ্যাকসন ও অধিনায়ক অর্পিত বাসবডা। দুজনই সেঞ্চুরি করলেন। চার নম্বরে নেমে ২৪৫ বলে ১৬০ রানের ইনিংস খেললেন শেলডন। তাঁর ইনিংসে রয়েছে ২৩টি চার ও দুটি ছক্কা। পাশাপাশি সেঞ্চুরি করেছেন অধিনায়ক অর্পিতও। শেলডন ফিরলেও, এখনও ক্রিজে রয়েছেন অর্পিত। ২১৯ বলে ১১২ রান করে। গোটা ইনিংস ১৫টি বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন তিনি।

অর্পিতের সঙ্গে ক্রিজে রয়েছেন চিরাগ জানি। ৪২ বলে ১৯ রান করে ক্রিজে রয়েছেন তিনি। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৪০ রান যোগ করে ফেলেছেন দুজনে। কর্নাটকের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে আর মাত্র ৪৩ রানে পিছিয়ে সৌরাষ্ট্র। ম্যাচের বাকি পুরো দুদিন। এখান থেকে অলৌকিক কিছু না হলে প্রথম ইনিংসের লিড নেওয়া সমস্যা হওয়ার কথা নয় সৌরাষ্ট্রের। আর ম্যাচের সরাসরি ফয়সালা না হলে, প্রথম ইনিংসে লিড নিতে পারলে ফাইনালে পৌঁছনোর দৌড়ে এগিয়ে থাকবে সৌরাষ্ট্রই।

কর্নাটকের বোলারদের মধ্যে কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। এই ম্যাচের দিকে নজর রয়েছে বাংলারও। কারণ, মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে ভাল জায়গায় রয়েছেন মনোজ তিওয়ারিরা। বড়সড় কোনও অঘটন না ঘটলে ম্যাচ জেতা উচিত বাংলারই। আর অন্য সেমিফাইনালে সৌরাষ্ট্র জিতলে ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবে বাংলা।

রঞ্জি ট্রফির এবারের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে যে দল বেশি পয়েন্ট পেয়েছিল, নক আউটের ম্যাচ হবে তাদের মাঠেই। যেভাবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইডেনে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল বাংলা। আবার অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের কাছে হেরে যাওয়ায় ইনদওরে সেমিফাইনাল খেলতে যেতে হয়েছে বাংলাকে। তবে সৌরাষ্ট্র ফাইনালে উঠলে ইডেনে খেলা হবে।কারণ, গ্রুপ পর্বে বেশি পয়েন্ট ছিল বাংলার।

প্রায় ৯ বছর আগে যে মাঠে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল, ইনদওরের সেই হোলকার স্টেডিয়ামে শাপমোচনের পথে বাংলা (Ben vs MP)। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে চালকের আসনে মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিনের শেষে ৩২৭ রানের বিশাল লিড বাংলার পকেটে। হাতে এখনও রয়েছে ৮ উইকেট। সব কিছু ঠিকঠাক চললে এখান থেকে বাংলার ফাইনালে ওঠা কার্যত সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: কলকাতা বইমেলায় তারকা অতিথি, মেলার মাঠে হাজির স্পিডস্টার উমরন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget