এক্সপ্লোর

Ranji Trophy 2022: রঞ্জিতে প্রথম সেঞ্চুরি, বাংলাকে চ্যাম্পিয়ন করাই একমাত্র লক্ষ্য সুদীপ ঘরামির

Sudip Gharami Century: গুরুত্বপূর্ণ সময়ে বাংলার জার্সিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন সুদীপ। দুরন্ত সেঞ্চুরি করলেন সুদীপ। প্রথম দিনের শেষে অপরাজিতও থাকলেন। ১৩টি বাউন্ডার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন সুদীপ। 

বেঙ্গালুরু: রঞ্জি ট্রফির নক আউটের মতো গুরুত্বপূর্ণ ম্য়াচ। সামনে শক্তিশালী ঝাড়খণ্ডের (Jharkhand) মত দল। আর সেই মঞ্চেই কেরিয়ারের প্রথম রঞ্জি শতরান হাঁকালেন তরুণ ব্যাটার সুদীপ ঘরামি। লিগ পর্যায়ে খুব একটা ভাল পারফরম্য়ান্স ছিল না সুদীপের। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে বাংলার জার্সিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন সুদীপ। দুরন্ত সেঞ্চুরি করলেন সুদীপ। প্রথম দিনের শেষে অপরাজিতও থাকলেন। ১৩টি বাউন্ডার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন সুদীপ। 

প্রথমবার রঞ্জি ট্রফির মঞ্চে সেঞ্চুরির পর সুদীপ বলছেন, ''খুব ভাল লাগছে বাংলার জার্সিতে প্রথম সেঞ্চুরি করতে পেরে। নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছিলাম। নিজেকে ব্যাক করতে চেয়েছিলাম। প্রথম দিকে কিছুটা সময় নিয়ে খেলেছি। ধীরে ধীরে ছন্দ ফিরে পেতেই চালিয়ে খেলা শুরু করি।''

কেমন উইকেট দেখলেন? সুদীপ বলছেন, ''উইকেট ভালই ছিল। পেসারদের জন্য সুবিধেও রয়েছে। তবে আমি খারাপ বলগুলোয় আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজের পুরো ১০০ শতাংশ দিয়ে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করাই আমার একমাত্র লক্ষ্য।''

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ড অধিনায়ক সৌরভ তিওয়ারি। বাংলা এদিন তিন পেসার মুকেশ কুমার, ঈশান পোড়েল ও আকাশ দীপকে একাদশে রেখেছিল। স্পিন আক্রণে শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্য়ায়। রঞ্জির লিগ পর্যায়ে ভাল পারফর্ম করা অভিষেক পোড়েলও জায়গা পেয়েছেন একাদশে। এদিন ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছিলেন সুদীপ ঘরামি ও অভিষেক রমন। ২ জনেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। তবে ভাল শুরু করেও ৪১ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। 

এরপর সুদীপ ঘরামি ক্রিজে আসেন। জুটি বাঁধেন অধিনায়কের সঙ্গে। দু জনে মিলে বড় পার্টনারশিপ গড়ে তোলেন। অভিমন্যু ১২৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বাংলা অধিনায়ক। তিনি ফিরে গেলে দিনের বাকি সময়টা সুদীপকে যোগ্য সঙ্গ দেন দলের অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার। শাহবাজ নাদিম, অনুকূল রায়রা কোনওভাবেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছিলেন না। দিনের শেষে সুদীপ ১৩টি বাউন্ডার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১০৬ রানে অপরাজিত রয়েছেন। অন্য়দিকে অনুষ্টুপও তাঁর আরও একটি রঞ্জি শতরানের সামনে দাঁড়িয়ে। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত ময়দানের রুকু।

আরও পড়ুন: নজির গড়ে টেক্কা পেলেকে, আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার এক ম্যাচে ৫ গোল মেসির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget