এক্সপ্লোর

‘যা করেছি খেলার নিয়ম অনুসারেই’, মাঁকড়িং বিতর্কে মন্তব্য অশ্বিনের

জয়পুর: আইপিলের ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে মাঁকড়িং করে বিতর্কে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক আর অশ্বিন। এই বিতর্কের মুখে অবশ্য মাঁকড়িং নিয়ে ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে কিছু নেই বলে মন্তব্য করেছেন অশ্বিন। তিনি বলেছেন, তাঁর ওই সহজাত প্রবণতাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর এভাবে আউট করা যদি খেলার স্পিরিটের বিরুদ্ধে হয়, তাহলে তো ক্রিকেটের আইনকেই পুনর্বিবেচনা করা উচিত। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অশ্বিন বলেছেন, বাটলারের মাকড়িং আদৌ পূর্বপরিকল্পিত ছিল না। একেবারে সহজাত প্রবণতায় ঘটে গিয়েছে। এটা তো খেলার নিয়মের মধ্যেই পড়ে। এখানে খেলার স্পিরিটের বিরুদ্ধে ভাবনাচিন্তা আসছে কোথা থেকে। গতকাল সোমবার পঞ্জাব ও রাজস্থানের ম্যাচে এই ঘটনা ঘিরে। রাজস্থানের ইনিংসের ১৩ তম ওভারে বল করছিলেন অশ্বিন। নন স্ট্রাইকার প্রান্তে ছিলেন বাটলার। অশ্বিনের বল ছোঁড়ার আগের মুহূর্তে ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়েছিলেন বাটলার। ওই সময় অশ্বিন বল না করে স্ট্যাম্প ভেঙে বাটলারকে রান আউট করেন। উল্লেখ্য, এ ধরনের আউট আইসিসি আইনের ৪১.১৬ তে অনুমোদিত। নিয়ম অনুযায়ী, আউটের ক্ষেত্রে ব্যাটসম্যানকে আগে সতর্ক করার কোনও প্রয়োজন নেই। অশ্বিন বলেছেন, নিয়মে তো রয়েছে। তাই এটা খেলার স্পিরিটের বিরুদ্ধে হলে নিয়মটাই পুনর্বিবেচনা করা দরকার। লাহোরে ১৯৮৭-র বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কোর্টনি ওয়ালশ একই ধরনের পরিস্থিতিতে পাক ব্যাটসম্যান সেলিম জাফরকে সতর্ক করে ছেড়ে দিয়েছিলেন। অতীতের এই প্রসঙ্গ স্মরণ করিয়ে দেওয়া হলে অশ্বিন বলেছেন, আমি বা বাটলার তো তখন তো খেলছিলাম না। তাই এক্ষেত্রে দুজনের সঙ্গে তুলনা টানাটা সমীচিন নয়। অশ্বিন বোলিং করতে গিয়ে বাটলার ক্রিজ ছাড়তে দেখে অপেক্ষা করছিলেন এবং বাটলার এর পরে ক্রিজ ছেড়ে বেরোতেই আউট করেছিলেন কিনা, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কারণ, নিয়ম অনুসারে, বোলিং করার মুহূর্তে যদি ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তা হলেই আউট করা যাবে। অশ্বিন এ প্রসঙ্গে বলেছেন, এ ব্যাপারে কোনও তর্ক করতে চাই না। আমি সেই মুহূর্তে বলটা করার আগেই বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওই সময় কী করা উচিত, সেটা আমার হাতেই ছিল। কারণ সেটা বোলিং প্রান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget