এক্সপ্লোর

Ashwin Test Wickets: দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫০০ উইকেট শিকার, ক্রলিকে আউট করতেই নজর অশ্বিনের

IND vs ENG, 3rd Test: কিন্তু সেখানে ৪৯৯ উইকেটে আটকে গিয়েছিলেন। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের প্রথম উইকেটটি তুলে নিয়েই নজির গড়ে ফেলেন।

রাজকোট: টেস্টে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। সাদা পোশাকের ফর্ম্য়াটে ৫০০ উইকেটের মালিক হলেন তারকা অফস্পিনার। ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে (Jack Crawly) আউট করার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন তামিল স্পিনার। ৯৮ টেস্ট খেলে এই মাইলস্টোন স্পর্শ করেন অভিজ্ঞ ডানহাতি স্পিনার। বিশাখাপত্তনম টেস্টেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেখানে ৪৯৯ উইকেটে আটকে গিয়েছিলেন। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের প্রথম উইকেটটি তুলে নিয়েই নজির গড়ে ফেলেন।

ভারতীয় বোলারদের মধ্যে এর আগে অনিল কুম্বলে একমাত্র ৫০০ টেস্ট উইকেট নিতে পেরেছেন। তিনি যদিও ভারতের জার্সিতে সর্বাধিক ৬১৯ উইকেটের মালিক। তবে দ্রুততম ৫০০ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলে ১০৫ ম্য়াচ সময় নিয়েছিলেন। তাঁর থেকে কম সময়ে ৫০০ উইকেট নিলেন অশ্বিন। তবে সবচেয়ে দ্রুততম ৫০০ উইেটের মালিক হয়েছিলেন মুত্থাইয়া মুরলিথরণ। তিনি মোট ৮৭ম্য়াচ সময় নিয়েছিলেন এই মাইলস্টোন স্পর্শ করতে। শেন ওয়ার্ন ১০৮ ম্য়াচ খেলেছিলেন এই কতিত্বের অধিকারী হতে। অন্যদিকে গ্লেন ম্য়াকগ্রা সময় নিয়েছিলেন ১১০ ম্য়াচ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

টেস্টে পাঁচশো বা তার বেশি উইকেটের মালিক যাঁরা তাঁরা হলেন, মুরলথরণ (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমন অ্য়ান্ডারসন (৬৯০), অনিল কুম্বলে (৬১৯)। ব্রড ৬০৪ উইকেট নিয়েছিলেন। ম্য়াকগ্রা ৫৬৩ উইকেট নিয়েছিলেন। এছাড়া কোর্টনি ওয়ালস ৫১৯ ও নাথান লিঁয় ৫১৭ উইকেটের মালিক। উল্লেখ্য, চলতি সিরিজ শুরুর সময় হায়দরাাদ টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসেও তাঁর ঝুলিতে ছিল ৩ উইকেট। বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নেন। 

উল্লেখ্য, এই টেস্টে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৪৫ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় দল। শতরান হাঁকান অধিনায়ক রোোহিত ও জাডেজা। রোহিত ১৩১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে জাডেজা ১১২ রান করে আউট হন। সরফরাজ খান অর্ধশতরানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০৭ রান বোোর্ডে তুলে নিয়েছে।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget