এক্সপ্লোর

IND vs ENG: প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, এবার ঘরের মাঠে বল হাতে নতুন মাইলস্টোন গড়লেন জাডেজা

Ravindra Jadeja Record: রাজকোট টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় বেন স্টোকসকে আউট করেন জাডেজা। এরপরই কৃতিত্বের অধিকারী হয়ে যান তিনি।

রাজকোট: প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরান হাঁকিয়েছিলেন। ভারতের রান চারশোর গণ্ডি পার করিয়ে দিতে রোহিতের (Rohit Sharma) সেঞ্চুরির সঙ্গে জাডেজার (Ravindra Jadeja) ইনিংসের অবদান কিছু কম ছিল না। এবার বল হাতে রাজকোটে নিজের ঘরের মাঠে নজির গড়লেন অভিজ্ঞ তারকা অলরাউন্ডার। ঘরের মাঠে দুশো বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন জাডেজা। রাজকোট টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় বেন স্টোকসকে আউট করেন জাডেজা। আর তার সঙ্গে সঙ্গেই দেশের মাটিতে নিজের ২০০ টেস্ট উইকেট পূরণ করেন জাডেজা। এর আগে ভারতীয়দের মধ্যে আরও চারজন এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। তালিকায় সবার আগে রয়েছেন অনিল কুম্বলে। তিনি ৩৫০ উইকেট নিয়েছেন দেশের মাটিতে। এরপর তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩৪৭ উইকেট নিয়েছন। হরভজন সিংহ ২৬৫ উইকেট নিয়েছেন দেশের মাটিতে। কপিল দেব ২১৯ উইকেট নিয়েছেন দেশের মাটিতে। 

এর আগে ব্যাট হাতে শতরান পূরণ করার সঙ্গে সঙ্গে তৃতীয় ভারতীয় হিসেবে ব্যাট হাতে তিন হাজার রান ও বল হাত ২৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কতিত্ব গড়েছিলেন জাডেজা। ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে কপিল দেব ৫২৩৮ রান ও ৪৩৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন। রবিচন্দ্রন অশ্বিনও বল হাতে ৫০০ উইকেট ও ব্যাট হাতে ৩২৭১ রান করেছেন। ৯৮ ম্য়াচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অন্য়দিকে জাডেজা ৭০ ম্য়াচ খেলে ২৮০ উইকেট ঝুলিতে পুরেছেন। ব্যাট হাতে ৩০০৩ রান করেছেন তিনি। 

উল্লেখ্য, প্রথম ইনিংসে শতরান করলেও সরফরাজ খানকে রান আউট করার জন্য দায়ভার চেপেছিল জাডেজার কাঁধে। নিজের প্রথম টেস্ট খেলতে নামা সরফরাজ বেশ ভালই ছন্দে ব্যাটিং করেছিলেন। কিন্তু আচমকাই তিনি নিজে কল করেও শেষ পর্যন্ত রান নিতে চাননি। সরফরাজ নন স্ট্রাইকার এন্ডে আর ফিরে আসতে পারেননি। মার্ক উড থ্রোয়ে তাঁর উইকেট ভেঙে দেন। ৬২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তরুণ ব্য়াটারকে। এরপর নিজের সোশ্য়াল মিডিয়াতে সেই বিষয়ে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন সরফরাজের কাছে। তিনি নিজের ইনস্াগ্রামে এক স্টোরিতে লেখেন, ''সরফরাজ খানের জন্য আমার খুব খারাপ লাগছে। আমার তরফ থেকেই ভুল কলটা হয়েছিল। খুব ভাল খেলেছো।'' উল্লেখ্য, বল হাতে স্টোকস ছাড়াও টম হার্টলির উইকেট নেন জাডেজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Esha Singh: অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget