এক্সপ্লোর

আইপিএল: বিরাটদের হারানোই চ্যালেঞ্জ, মত নাইট রাইডার্সের ক্রিস লিনের

কলকাতা: আর মাঝে মাত্র একটা দিন। তারপরই দশম আইপিএল-এর ঢাকে কাঠি পড়বে।

বর্তমানে ঘরের মাঠে অনুশীলনে মগ্ন টিম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ফাঁকেই সোমবার দলের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস লিন জানালেন, এবারে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) হারানোই সবথেকে বড় চ্যালেঞ্জ।

অস্ট্রেলীয় তারকা বলেন, আরসিবি-র যা ব্যাটিং শক্তি, তাতে তাদের হারানো কঠিন। ওদের ক্রিকেটার ও কোচিং স্টাফদের গুণমান অত্যন্ত ভাল।

প্রসঙ্গত, আরসিবি-র ব্যাটিং লাইন-আপে রয়েছেন—বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স। এছাড়া রয়েছেন শেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি ও কেদার যাদবের মত ফিনিশার।

এদিন শহরের একটি ক্রিকেট মিউজিয়ামে কেকেআর গ্যালারির উদ্বোধনে গিয়েছিলেন লিন। সেখানেই তিনি বলেন, আমাদের পরিকল্পনা হল যথাসম্ভব ডট বল করা। এটা চ্যালেঞ্জ। কিন্তু (বিপক্ষের) যদি বাউন্ডারির সংখ্যা কমাতে পারি, তাহলে ম্যাচ জেতা সম্ভব।

চোটের কারণে, প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না বিরাট। এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন লিন। জানান, ওদের দলের যা শক্তি, তাতে খুব সমস্যায় ওদের পড়তে হবে বলে মনে হয় না। তিনি যোগ করেন, কলকাতাও প্রথম দিকে উমেশ যাদবকে পাবে না।

২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দ্রুততম অর্ধশতরান করেছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। তাঁর আশা, আইপিএলে তাঁর সতীর্থ ইউসুফ পাঠানও এমন কিছু নজির গড়বেন।

ইউসুফের দায়িত্ব হল টুর্নামেন্টের দ্রুততম ৫০ করার। ওকে পাঁচ বা ছয় নম্বরে নেমে যতটা সম্ভব বল মাঠের বাইরে পাঠাতে হবে। ও এটাই সবথেকে ভাল করতে পারে বলেও জানান লিন।

নিজের দল সম্পর্কে জানাতে গিয়ে অস্ট্রেলীয় ব্যাটসম্যান জানান, দলে জোরে বোলারদের একটা ভাল কম্বিনেশন রয়েছে। তাঁর দাবি, দলে ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার-নাইল, ক্রিস ওকস এবং উমেশ রয়েছে। এছাড়া, কয়েকজন ভালমানের স্পিনার রয়েছে।

লিনের মতে, এই আইপিএলে আসল লড়াই হবে আরসিবি-র ব্যাটিং শক্তি বনাম কেকেআর-এর বোলিং শক্তির।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget