এক্সপ্লোর

RCB vs RR, 1st Innings: ডুপ্লেসি-ম্যাক্সওয়েলের শতরানের পার্টনারশিপে ভর করে রাজস্থানের বিরুদ্ধে ১৮৯ রান তুলল আরসিবি

RCB: ম্যাক্সওয়েল ও ডুপ্লেসি তৃতীয় উইকেটে মোট ১১৭ রান যোগ করেন।

বেঙ্গালুরু: ফাফ ডুপ্লেসি (Faf du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দুরন্ত অর্ধশতরানে ভর করে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে নয় উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। তবে চিন্নাস্বামীর ভাল ব্যাটিং উইকেটে এই দুই আরসিবি তারকা বাদে আর কেউ বড় রান করতে পারেননি। ফলে আরসিবি দু'শো রানের গণ্ডি পার করতে পারেনি।

ব্যর্থ বিরাট

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করে। ২০১৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে বিরাটকে ইনসুইংয়ে পরাজিত করে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। এদিন বাংলার শাহবাজ আমেদকে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয়। তবে তিনিও ব্যাট হাতে ব্যর্থ হন। ১২ রানের মধ্যে পরপর দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আরসিবি। তবে এরপরই আরসিবি ইনিংসের দায়িত্ব সামলান ফাফ ও গ্লেন। এই দুই তারকার শতরানের পার্টনারশিপই আরসিবিকে চাপের জায়গা থেকে মুক্ত করে। 

ম্যাক্সওয়েল এবং ডুপ্লেসির সুবাদে তড়তড়িয়ে এগোচ্ছিল আরসিবির ইনিংস। যেখানে রাজস্থানের বোলাররা উইকেট নিতে চাপে পড়েছিলেন, সেখানে শেষমেশ ডুপ্লেসিদের শতরানের পার্টনারশিপ ভাঙেন ফিল্ডার যশস্বী জয়সবাল। ডাইরেক্ট হিটে উইকেট ভেঙে ৬২ রানে ডুপ্লেসিকে ফেরান জয়সবালই। পরের ওভারেই ম্যাক্সওয়েলকে ফেরান আর অশ্বিন। ৪৪ বলে ৭৭ রানের ধুঁয়াধার ইনিংস খেলার পর সাজঘরে ফিরতে হয় ম্যাক্সওয়েল। দুই সেট ব্যাটার আউট হওয়ার পর আরসিবির ইনিংস সম্পূর্ণভাবে ছন্দ হারিয়ে ফেলে।

ব্যাটিং ধস

দীনেশ কার্তিক ১৬ রান করেন বটে, তবে তাছাড়া আর কেউই রান পাননি। সুয়াশ প্রভুদেশাই শূন্য এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬ রানে রান আউট হন। ৪৫ রানে সাত উইকেট হারায় আরসিবি। এদিন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা দুইটি করে উইকেট নিয়েছিলেন বটে। তবে দুইজনে যথাক্রমে ৪১ ও ৪৯ রান খরচ করেন। দলের দুই তারকা স্পিনার অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন। 

 

 

আরও পড়ুন: সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ শেষেই বিশেষ অতিথির সঙ্গে দেখা করলেন ধোনি, ভাইরাল হল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget