এক্সপ্লোর

UCL Final: পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

UCL Final 2022: মগজাস্ত্রে শান দিয়ে নামালেন সুপার সাব রিডরিগোকে। ব্যস, খেলা ঘুরল সেখানেই। শুধু ম্যাচে সমতা ফেরানোই নয়, দলকে জিতিয়ে দিলেন পরপর ২ টো গোল করে।

সেন্তিয়াগো বের্নাব্যু: মাহরেজের বলটি যখন কুর্তোয়াকে ফাঁকি দিয়ে জালে জড়িয়েছিল, তখন গোটা স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গিয়েছে। তাহলে কি এখানেই স্বপ্ন শেষ হয়ে যাবে? অন্তত সম্ভাবনা তেমনই তৈরি হয়েছিল। তবে কার্লোস আনসেলোত্তিকে দেখে বোঝার উপায় নেই যে তিনি পিছিয়ে আছেন। মগজাস্ত্রে শান দিয়ে নামালেন সুপার সাব রিডরিগোকে। ব্যস, খেলা ঘুরল সেখানেই। শুধু ম্যাচে সমতা ফেরানোই নয়, দলকে জিতিয়ে দিলেন পরপর ২ টো গোল করে। পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন লস ব্ল্যাঙ্কোসদের। শেষ দিকে বেঞ্জেমা কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পেনাল্টি থেকে গোল করে। সেমিফাইনালের ২ লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল রিয়াল। ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে তারা। 

কীভাবে জয় ছিনিয়ে নিল রিয়াল

এর আগে পিএসজির বিরুদ্ধেও পিছিয়ে গিয়ে ফিরে এসেছিল রিয়াল। চেলসির বিরুদ্ধেও ম্যাচে ফিরেছিল একইভাবে। এদিন ম্যান সিটির বিরুদ্ধেও তারই পুনরাবৃত্তি হল। রিয়ালের ঘরের মাঠ। অথচ চাপ ছিল বেঞ্জেমাদের ওপরই। প্রথম লেগে জয়ের জন্য এগিয়ে থেকে এদিন ম্যাচে খেলতে নেমে গুয়ার্দিওয়ালার দল। প্রথমার্ধে ২ দলই কোনও গোল করতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে রিয়াল সমর্থকদের চিৎকার থামিয়ে দিয়ে গোল করে বসেন সিটির রিয়াজ মাহরেজ। ৭৩ মিনিটের মাথায় গোল করেন তিনি। ২ লেগ মিলিয়ে ২ গোলের ব্যবধানে তখন এগিয়ে সিটি। অতি বড় সমর্থকও ভাবতে বসবেন যে আদৌ এখান থেকে ম্যাচে ফেরা সম্ভব কি না। তবে ঠিক সেটাই হল। ফুটবলকে কেন গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলা হয়, তার প্রমাণ মিলল এদিন। 


৯০ মিনিটে বেঞ্জেমার অ্যাসিস্ট থেকে গোল করলেন তরুণ ব্রাজিলীয় রডরিগো। হঠাৎ যেন বার্নাব্যু জেগে উঠল। ম্যাচে ১-১, দুই লেগ মিলিয়ে ৫-৪। তখনো ১ গোল দরকার রিয়ালের, হাতে বাকি যোগ করা ৬ মিনিট সময়। অনেক সময় রিয়ালের জন্য! আহত বাঘের মতো তখন তেড়েফুঁড়ে উঠছে বারবার রিয়াল। মাত্র এক মিনিটের ব্যবধানে ফের গোল। এবার হেডে বল প্রতিপক্ষের জালে জড়ালেন রডরিগো। 

অতিরিক্ত সময় ম্যাচ গড়ালে সেখানে সমতা ফেরানোর সুযোগ ছিল ম্যান সিটির সামনে। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ভুলটা করে বসলেন সিটির ডিফেন্ডাররা। বেঞ্জেমাকে বক্সে ফাউল করে। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি স্ট্রাইকার ভুল করেননি কোনও। ম্য়াচের জয়সূচক গোল করে দলকে তুলে দিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget