এক্সপ্লোর

Rinku Singh : লড়াই থামল, প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংহের বাবা

Rinku Singh's Father Death : জিম্বাবোয়ে ম্যাচের আগে চেন্নাইয়ে টিম ছেড়ে নয়ডায় ফিরেছিলেন রিঙ্কু। কিন্তু শেষরক্ষা হল না চলে গেলেন খানচন্দ্র সিংহ। 

নয়ডা : প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংহের বাবা। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। লিভার ক্যান্সারের কঠিন পর্যায়ে ছিলেন খানচন্দ্র সিংহ। অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল, জিম্বাবোয়ে ম্যাচের আগে চেন্নাইয়ে টিম ছেড়ে নয়ডায় ফিরেছিলেন রিঙ্কু। কিন্তু শেষরক্ষা হল না চলে গেলেন খানচন্দ্র সিংহ। 

গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । হাসপাতাল সূত্রে খবর,  চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে, রিঙ্কু সিং হঠাৎ করে টিম ইন্ডিয়া ছেড়ে বাড়ি ফিরে আসেন। চিকিৎসকদের সমস্ত রকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষ কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু সেই চেষ্টাও সফল হল না। 

সূত্রের খবর, বছর খানেক আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংহ। গত এক বছরে বারবার অবস্থার অবনতি হয়েছে। সমস্যা বাড়তে বাড়তে  স্টেজ ফোর-এ পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল।  মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে ছিলেন রিঙ্কুর বাবা। শুক্রবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় খানচন্দ্র সিংহের।

বাবার অসুস্থতার খবর পেয়ে টি-টোয়েন্টি ম্যাচের আগেই শিবির ছেড়ে এসেছিলেন। বাবাকে সুস্থ দেখতে পারলেন না। চলে গেলেন রিঙ্কু সিংহের বাবা। বাবার শেষযাত্রায় কাঁধে বইলেন মৃতদেহ। খানচন্দ্র্রের শেষযাত্রায় উপচে পড়ল মানুষের ভিড়। 

রিঙ্কুর পাশে বরাবর পাশে থেকেছেন খানচন্দ্র। একবার ANI-এর সঙ্গে এক কথোপকথনে খানচন্দ্র বলেছিলেন,তিনি কখনও রিঙ্কুকে কোনও বিশেষ প্রশিক্ষণ দিতে বাধ্য করেননি বা তাকে ব্যাট কিনে দেননি। তিনি চেয়েছিলেন তার ছেলে পড়াশোনায় মনোযোগ দিক কারণ তিনি মনে করতেন ক্রিকেট পড়াশোনার বিকল্প নয়। কিন্তু যখন রিঙ্কু রান করতে থাকে এবং মানুষ তার খেলার প্রশংসা করে, তখন তিনি তার ছেলেকে বলেন , সে সত্যিই ক্রিকেট খেলতে চায়, তাহলে তার উচিত হৃদয় দিয়ে খেলা।

source article : https://www.abplive.com/sports/cricket/team-india-cricketer-rinku-singh-s-father-passes-away-he-was-battling-cancer-3094938

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget