এক্সপ্লোর

বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের বার্তা, সাম্বার ছন্দে বর্ণাঢ্য উদ্বোধন রিও অলিম্পিক্সের

রিও ডি জেনেইরো: বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল ২০১৬-র রিও অলিম্পিক্স-এর।   ২০১৪-এর ফুটবল বিশ্বকাপের ফাইনাল হয়েছিল যে স্টেডিয়ামে সেই মারাকানা স্টেডিয়ামেই ৭৮ হাজার দর্শকের উপস্থিতিতে বর্ণে ,ছন্দে বিশ্বের শতাধিক দেশের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেল। ভারতীয় সময় ভোর ৪.৩০ এ আলোর খেলার সঙ্গে আতসবাজির রঙের ছটায় উজ্জ্বল হয়ে উঠল স্টেডিয়াম।  ।বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার বার্তা দিল গ্রেটেস্ট শো অন আর্থ-এই উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা পা মেলালেন প্যারেড অফ নেশানসে ।দৃষ্টিনন্দন এই অনুষ্ঠান পরিচালনা করলেন ব্রাজিলের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফর্নান্দো মেইরিলেস। ৩১ তম অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল ব্রাজিলের ইতিহাস ও সমৃদ্ধ সংস্কতির ঝলক। সেই সঙ্গে রিও-র সেই বিখ্যাত সাম্বা নৃত্য। প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার ঘোষণা করলেন ব্রাজিলের কার্যনির্বাহী প্রেসিডেন্ট মিচেল টেমের। এই প্রথম লাতিন আমেরিকায় অলিম্পিক্স অনুষ্ঠিত হচ্ছে। অলিম্পিকের মশাল প্রজ্জলন করলেন ২০০৪-এর এথেন্স অলিম্পিক্সে ম্যারাথনে ব্রাজিলের ব্রোঞ্জজয়ী অ্যাথলিট ভ্যান্ডেরলেই ডি লিমা। অনুষ্ঠান স্থলে মশাল বয়ে নিয়ে আসেন টেনিসের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় ও তিনবারের ফরাসি ওপেন জয়ী গুস্তাভো কুয়ের্তেন। এরপর অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্যারেড।১৮৯৬ সালে প্রথম অলিম্পিক্স আয়োজন করেছিল গ্রিস। পরম্পরা মেনে প্রথম প্যারেডটি করে সেই দেশই। এর পর এক এক করে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, জার্মানি, আলবেনিয়া, স্পেন, ফ্রান্স। ১৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল মঞ্চে আসতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল।  গ্রেট ব্রিটেনের হয়ে পরের মঞ্চ মাতালেন ২০১২ অলিম্পিক্সের সোনা জয়ী টেনিস তারকা অ্যান্ডি মারে। কিন্তু সবাইকে ছাপিয়ে গেল উশেইন বোল্টের আগমন। জামাইকা নামতেই স্টেডিয়ামে ইকো হল বোল্টের নাম। ৯৫ তম দেশ হিসেবে ভারত। বেজিং অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রার হাতে দেশের জাতীয় পতাকা। পুরুষ ক্রীড়াবিদদের পরনে ছিল ঘন নীল রঙের ব্লেজার এবং মহিলা ক্রীড়াবিদদের পরণে শাড়ি ও নীল ব্লেজার। দর্শকদের শুভেচ্ছার জন্য অভিনন্দন জানাতে দেখা গেল টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। তবে প্যারেডে ছিল না ভারতের পুরুষ হকি দল। তিরন্দাজি, টেবিল টেনিস ও ভারোত্তোলনের প্রতিযোগীরাও প্যারেডে অংশ নিতে পারেননি।

সেরা শিরোনাম

Asish Nehra: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
Saurasish Lahiri: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget