এক্সপ্লোর

Rishabh Pant Health: সবাই তোমার সঙ্গে আছে, দ্রুত সেরে ওঠো ভাই, মন জিতল পন্থের জন্য ওয়ার্নারের প্রার্থনা

Warner on Pant: ঋষভ পন্থের দুর্ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নারকেও। পন্থের জন্য প্রার্থনা করলেন ওয়ার্নার।

সিডনি: আইপিএলে (IPL) তাঁরা খেলেন এক দলে। একসঙ্গে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচও জিতিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে।

ঋষভ পন্থের দুর্ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নারকেও (David Warner)। পন্থের জন্য প্রার্থনা করলেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমরা সবাই তোমার সঙ্গে আছি। দ্রুত সেরে ওঠো ভাই'। সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পন্থের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেছেন ওয়ার্নার। তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অনেকেই মনে করছেন যে, পন্থের পরিবর্তে এই মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে দেখা যাবে ওয়ার্নারকেই। কারণ, পন্থের পক্ষে আইপিএলের আগে সুস্থ হয়ে মাঠে ফেরা সম্ভব নয় বলেই মত চিকিৎসকদের।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর থেকে ভারতীয় দলের উইকেটকিপারকে নিয়ে উদ্বিগ্ন দেশের ক্রিকেট মহল। দেহরাদূনের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে কোকিলাবেন হাসপাতালে ডক্টর পড়দিওয়ালার নেতৃত্বে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।

তবে ভক্ত ও সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, পন্থের ডান পায়ের হাঁটু ও গোড়ালি এখনও বেশ ফুলে রয়েছে। যে কারণে এখনও তাঁর হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। তবে চোট পাওয়া দু’জায়গাতেই অস্ত্রোপচার করা হতে পারে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

পন্থের মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে?

চিকিৎসকরা বলছেন, ৮ থেকে ৯ মাস সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, এমনকী, তার পরে এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না পন্থ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

আরও পড়ুন: ABP Exclusive: ভারতীয় দলের 'ভূত' তাড়া করল বাংলাকেও, এই ড্র জয়ের সমান, বলছেন আত্মবিশ্বাসী মনোজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget