এক্সপ্লোর

Rishabh Pant: ভাঙা পায়ে দাবা! চৌষট্টি খোপের খেলায় পন্থের প্রতিপক্ষ কে?

Team India: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন ভারতের তারকা উইকেটরক্ষক। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দাবার বোর্ড সামনে সাজিয়ে বসে রয়েছেন।

নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রাথমিকভাবে তাঁর প্রাণ সংশয় থাকলেও, তা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে আসন্ন আইপিএল বা এ বছর ঘরের মাঠে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে যে পন্থ খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। চোট সারিয়ে পন্থ কবে মাঠে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত অনুরাগী।

আপাতত নিজের বাড়িতে থেকে কঠোর অনুশাসন মেনে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার। কিছুদিন আগে ক্রাচ হাতে নিজের ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটার ছবি পোস্ট করেছিলেন পন্থ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন যে, এক ধাপ করে তিনি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন।

এবার একটি নতুন পোস্ট করেছেন পন্থ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন ভারতের তারকা উইকেটরক্ষক। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দাবার বোর্ড সামনে সাজিয়ে বসে রয়েছেন। ভক্তদের উদ্দেশে পন্থ লিখেছেন, কেউ কী আন্দাজ করতে পারছেন আমার বিরুদ্ধে কে দাবা খেলছে।

পন্থের এই স্টোরির স্ক্রিনশট খুব দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেহেতু এখন তিনি পুরোপুরি বাড়িতে রয়েছেন তাই আন্দাজ করা যায় যে বাড়ির কোন সদস্যের সাথেই দাবা খেলছেন তিনি। যদিও তার এই প্রশ্ন দেখে কোনও কোনও নেটিজেন মজা করে বলছেন, আপনি কি উর্বশী রউতেলার সঙ্গে দাবা খেলছেন? বলিউড অভিনেত্রী উর্বশীর সঙ্গে পন্থের সম্পর্ক নিয়ে জল্পনা কম কিছু হয়নি।

কয়েকদিন আগেই নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন পন্থ নিজেই। তিনি দ্রুতই মাঠে ফিরবেন বলে জানিয়ে পন্থের দাবি এই চোট তাঁর জীবনদর্শন অনেকটাই বদলে দিয়েছে। পন্থ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আমি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি এবং ধীরে ধীরে সেরেও উঠছি। ভগবানের আর্শীবাদ ও মেডিক্যাল দলের তৎপরতায় আশা করছি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরে আসব। এই পরিস্থিতিতে আমার চারিপাশের পরিবেশটা ইতিবাচক না নেতিবাচক, সেইটা বিচার করার মতো অবস্থায় নেই আমি। তবে সত্যি বলতে আমি যেভাবে জীবনটাকে দেখি, সেই ছবিটা আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। এখন আমি ছোট ছোট বিষয়গুলিও দারুণভাবে উপভোগ করি, যা সাধারণ সময়ে আমাদের চোখেই পড়ে না। আজকাল তো সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছতে, নিজের বিশেষ জায়গা গড়তে দিনরাত খাটা খাটনি করছেন। এই দৌড়ঝাপের মধ্য আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলি উপভোগ করতে তো বলতে গেলে ভুলেই গিয়েছি।'

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget