এক্সপ্লোর

India's Top-Earning Cricketer : 'সিংহাসনচ্যুত' বিরাট কোহলি, দেশে এই মুহূ্র্তে সবথেকে বেশি রোজগার এই ক্রিকেটারের

Indian Cricket: পন্থ ও কোহলি- দুই ক্রিকেটারেরই আয়ের উৎস বিসিসিআই ও আইপিএল চুক্তি।

নয়াদিল্লি : আইপিএল নিলামের অন্তর্ভুক্তি পাল্টে দিয়েছে দেশের ক্রিকেটারদের জার্নি। এবার নিলামেই ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টাস। যা একপ্রকার নয়া রেকর্ড। শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ্বর আইয়ারকে দেওয়া হয়েছে যথাক্রমে ২৬.৭৫ কোটি ও ২৩.৭৫ কোটি টাকা। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটারদের রিটেনশনের যে তালিকা তাতে টপ-পিক বিরাট কোহলি। কারণ, তাঁকে ধরে রাখতে ২১ কোটি টাকার খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।  

আইপিএলের বেতন নির্দিষ্ট হয়ে যাওয়ায়, এই মুহূর্তে ভারতে সর্বাধিক রোজগেরে ক্রিকেটার হয়ে উঠেছেন ঋষভ পন্থ। একেবারে ক্রিকেট খেলে রোজগারের নিরিখে তিনি এই স্থান দখল করেছেন। ক্রিকেট খেলোয়াড় হিসাবে তাঁর এই মুহূর্তে বাৎসরিক আয়ের পরিসংখ্যান ৩২ কোটি টাকা। বিরাট কোহলিকে তিনি 'সিংহাসনচ্যুত' করেছেন। যার বাৎসরিক আয় ২৮ কোটি টাকা। উভয় ক্রিকেটারই এখন দেশের হয়ে ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায়। প্রথম টেস্টে সাফল্যের মুখ দেখেছেন কোহলি।

পন্থ ও কোহলি- দুই ক্রিকেটারেরই আয়ের উৎস বিসিসিআই ও আইপিএল চুক্তি। BCCI-এর কেন্দ্রীয় চুক্তির তালিকায় পন্থ রয়েছেন A ক্যাটেগরিতে। যার জেরে তাঁর বাৎসরিক আয় ৫ কোটি টাকা। অন্যদিকে, IPL-এ তাঁর বাৎসরিক আয় ২৭ কোটি টাকা। সবমিলিয়ে  তাঁর সার্বিক রোজগার ৩২ কোটি টাকা।

অন্যদিকে, BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্যাটেগরিতে রয়েছেন বিরাট কোহলি। যার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তাঁর রোজগার ৭ কোটি টাকা। অন্যদিকে, আইপিএলে খেলার জন্য RCB তাঁকে বাৎসরিক ২১ কোটি টাকা দেয়। কাজেই, তাঁর ক্রিকেট খেলে সামগ্রিক আয় ২৮ কোটি টাকা।

তবে, পরের বছর মার্চ মাসে যখন বিসিসিআই নতুন করে কেন্দ্রীয়ভাবে চুক্তি করবে, তখন ঋষভ পন্থের রোজগার বাড়তে পারে। এই মুহূর্তে পন্থের যা ফর্ম তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে A+ ক্যাটেগরিতে তুলে আনতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। কারণ, তিন ধরনের ক্রিকেট ফর্ম্যাটেই তিনি দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন। কাজেই, নতুন চুক্তিতে তাঁর প্রোমোশন হলে কোহলির থেকে তাঁর রোজগারের ফারাক আরও বাড়বে। 

অন্যদিকে, কোহলি এখন আর টিম ইন্ডিয়ার টি২০ স্কোয়াডের অংশ নন। তাঁকে A ক্যাটেগরিতে রাখা হতে পারে। তাতে তাঁর আয়ও কিছুটা কমে যেতে পারে। 

অন্যদিকে, আইপিএল নিলামে প্রচুর টাকা দিয়ে শ্রেয়র আইয়ার ও ভেঙ্কটেশ্বর আইয়ারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি তুলে নিলেও, এই দুই জনই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নেই এই মুহূর্তে। যদিও শ্রেয়স ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে তাঁর রোজগারও বাড়তে পারে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget