এক্সপ্লোর

Rishabh Pant: মুম্বইয়ের হাসপাতালে পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার, রাখা হয়েছে পর্যবেক্ষণে

BCCI News: মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল।

মুম্বই: ঋষভ পন্থের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার হল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'শুক্রবার পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।'

ওয়ার্নারের প্রার্থনা

আইপিএলে (IPL) তাঁরা খেলেন এক দলে। একসঙ্গে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচও জিতিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে।

ঋষভ পন্থের দুর্ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নারকেও (David Warner)। পন্থের জন্য প্রার্থনা করলেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমরা সবাই তোমার সঙ্গে আছি। দ্রুত সেরে ওঠো ভাই'। সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পন্থের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেছেন ওয়ার্নার। তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অনেকেই মনে করছেন যে, পন্থের পরিবর্তে এই মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে দেখা যাবে ওয়ার্নারকেই। কারণ, পন্থের পক্ষে আইপিএলের আগে সুস্থ হয়ে মাঠে ফেরা সম্ভব নয় বলেই মত চিকিৎসকদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর থেকে ভারতীয় দলের উইকেটকিপারকে নিয়ে উদ্বিগ্ন দেশের ক্রিকেট মহল। দেহরাদূনের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে কোকিলাবেন হাসপাতালে ডক্টর পাড়দিওয়ালার নেতৃত্বে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। শুক্রবার চিকিৎসক পাড়দিওয়ালই পন্থের হাঁটুর অস্ত্রোপচার করেন।

তবে ভক্ত ও সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না। পন্থের মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে?চিকিৎসকরা বলছেন, ৮ থেকে ৯ মাস সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, এমনকী, তার পরে এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না পন্থ।

আরও পড়ুন: সাম্রাজ্যের ইতি, কোর্টকে বিদায় ভারতের টেনিস রানি সানিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget