এক্সপ্লোর

New BCCI President: জল্পনা মতোই সৌরভ পরবর্তী বিসিসিআই সভাপতি হলেন রজার বিনি

BCCI: আজ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রজার বিনি (Roger Binny), রাজীব শুক্লরা উপস্থিত ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন রজার বিনি।

মুম্বই: আজ, ১৮ই অক্টোবরই মুম্বইয়ে বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভা (BCCI AGM Meet) আয়োজিত হয়েছিল। সেই সভাতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রজার বিনি (Roger Binny), রাজীব শুক্লরা সবাই উপস্থিত ছিলেন। এই সভাতেই বিসিসিআইয়ের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা ছিল, হলও তাই। জল্পনা মতোই সৌরভের বিসিসিআই সভাপতি হিসাবে মেয়াদ শেষ হল। নতুন বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা রজার বিনি।

 

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

তিন বছর বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। তবে তিনি এবারে সভাপতি পদে মনোনয়নই জমা দেননি। একমাত্র রজার বিনিই বিসিআইয়ের সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হলেন রজার। প্রসঙ্গত, তিনি অতীতে ভারতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। জয় শাহ বিসিসিআই সচিব পদে বহাল থাকলেন। আশিষ সেলার হলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ। প্রাক্তন কোষাধ্যক্ষ অরুণ ধুমলকে আইপিএলের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে।

সৌরভের সময়কালে শ্রীবৃদ্ধি

এই সাধারণ সভার আগে সৌরভ আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়াই করবেন কি না, সেই নিয়ে প্রবল জল্পনা ছিল। তবে আইসিসির চেয়ারম্যান নিয়ে আজকের সভায় কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০ তারিখ অবধি আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা রয়েছে। প্রসঙ্গত, সৌরভের বিসিসিআই সভাপতি থাকার সময়কালে বিসিসিআইয়ের শ্রীবৃদ্ধি হয়েছে। তিন বছর আগে বিসিসিআইয়ের কোষাগারে ৩৬৪৮ কোটি ছিল। সাধারণ সভায় বিদায়ী কোষাধ্যক্ষ ধুমল জানান, তা বেড়ে বর্তমানে ৯৬২৯ কোটি হয়েছে। 

মঙ্গলবার দুপুরের পর থেকে সৌরভ অনুরাগীদের মনে প্রশ্ন দাদার তাহলে কী হবে? সৌরভ-ঘণিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল সিএবি সভাপতি পদেই লড়বেন তিনি। আইসিসিতে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। সিএবি সভাপতি হিসাবেই পরের তিন বছর দেখা যেতে পারে সৌরভকে। সিএবিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। মনে করা হচ্ছে তার মধ্যেই মনোনয়ন জমা দেবেন সৌরভ। 

আরও পড়ুন: ওয়ান ডেতে ফিঞ্চের উত্তরসূরি বেছে নিল অস্ট্রেলিয়া, কে হলেন নতুন অধিনায়ক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget