এক্সপ্লোর

Australia ODI Captain: ওয়ান ডেতে ফিঞ্চের উত্তরসূরি বেছে নিল অস্ট্রেলিয়া, কে হলেন নতুন অধিনায়ক?

Australia Captain: ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলরা। ওয়ার্নারের ওপর থেকে নিষেধাঞ্জা তুলে তাঁকেও অধিনায়ক করা হতে পারে বলে জল্পনা ছিল।

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরকদমে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। নিজেদের ঘরের মাঠে ভাল পারফর্ম করতে মরিয়া অজিরা। তবে ২০ ওভারের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ৫০ ওভারের অধিনায়ক (Australia Captain) বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েলরা। ডেভিড ওয়ার্নারের ওপর থেকে নিষেধাঞ্জা তুলে তাঁকেও অধিনায়ক করা হতে পারে বলে জল্পনা ছিল।

অধিনায়ক কামিন্সই

সবাইকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকেই ওয়ান ডেতেও দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল। বিশ্বকাপে অ্যারন ফিঞ্চই (Aaron Finch) অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। তবে নিউজিল্যান্ড সিরিজের পরই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তাই ফিঞ্চের উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়। জল্পনায় একাধিক নাম উঠে আসলেও, তাঁর উত্তরসূরি হিসাবে শেষমেশ কামিন্সকেই বাছা হল। জল্পনা সত্ত্বেও, ডেভিড ওয়ার্নারের ওপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা এখনও তোলেনি। তাই তাঁকে অধিনায়ক পদের জন্য বিচারই করা হয়নি। 

 

 

আজই ২৯ বছর বয়সি প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার ২৭তম ওয়ান ডে অধিনায়ক হিসাবে নির্বাচিত করার কথা ঘোষণা করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। এক বিবৃতিতে জানানো হয়, 'টেস্ট অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে প্যাট কামিন্স দারুণ কাজ করেছে। ভারতে ২০২৩ সালের বিশ্বকাপে কামিন্সই দলকে নেতৃত্ব দেবেন। সেইদিকে আমরা তাকিয়ে আছি।' টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নভেম্বরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেই কামিন্সকে ওয়ান ডে অধিনায়ক হিসাবে দায়িত্ব নিতে দেখা যাবে।

প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানে শেষ হয়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শামি মাত্র এক ওভার বল করেন। ৬ বলেই তিনি তুলে নেন তিন উইকেট। তাঁর শিকার জশ ইংলিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। সেই ওভারে একটি রান আউটও হয়। সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওঠে মাত্র ৪ রান।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সেরা পেসারকে পরামর্শ শামির

সেরা শিরোনাম

Mumbai vs Gujarat: ৮৭/৬ হয়ে যাওয়ার পর আশুতোষ-বিশাল ঝড়ে ঘুরে দাঁড়াল গুজরাত, ফের প্রলয় সূর্যকুমারের?
৮৭/৬ হয়ে যাওয়ার পর আশুতোষ-বিশাল ঝড়ে ঘুরে দাঁড়াল গুজরাত, ফের প্রলয় সূর্যকুমারের?
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Indian Football Team: ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
Arshdeep Singh: 'দারুণ জীবনসঙ্গী পেয়েছি..', বাগদত্তা সমরিনকে নিয়ে আবেগঘন বার্তা অর্শদীপের
'দারুণ জীবনসঙ্গী পেয়েছি..', বাগদত্তা সমরিনকে নিয়ে আবেগঘন বার্তা অর্শদীপের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget