এক্সপ্লোর

Federer on Nadal: প্রথম ম্যাচ থেকে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা, নাদালের বিদায়বেলা স্মৃতির সাগরে ডুব দিলেন ফেডেরার

Rafael Nadal: ডেভিস কাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেনের হয়ে ম্যাচই রাফায়েল নাদালের পেশাদার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে।

নয়াদিল্লি: মতান্তরে এই শতকের সেরা দুই টেনিস তারকা তাঁরা। কোর্টে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা টেনিসপ্রেমীরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন। তবে কোর্টের বাইরে রজার ফেডেরার (Roger Federer) এবং রাফায়েল নাদাল (Rafael Nadal) অত্যন্ত ভাল বন্ধুও বটে। তাই নাদালের অবসরে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী, তাঁর বন্ধু ফেডেরার কোনও প্রতিক্রিয়া দেবেন না, এমনটাও হয় নাকি! 

সাম্প্রতিক সময়ে বারংবার চোটআঘাতে জর্জরিত রাফায়েল নাদাল ডেভিস কাপকেই নিজের বিদায়ী মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন। সেই বিদায়ের আগে নাদালের উদ্দেশে ফেডেরার যে বার্তা লেখেন, তাতে তিনি স্পষ্ট মেনে নিচ্ছেন নাদালের কাছে তিনি বহুবার হেরেছেন, নাদালের জন্য তাঁকে নিজের খেলার ধরন থেকে ব়্যাকেটের দৈর্ঘ্য, সবটাই বদলাতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নাদালের খেলায় মুগ্ধও হয়েছেন।

ফেডেরার লেখেন, 'তুমি টেনিস থেকে গ্র্যাজুয়েট হচ্ছ। আমি আবেগঘন হয়ে পড়ার আগেই কিছু জিনিপত্র জানানো প্রয়োজন। আমি যতবার তোমাকে হারিয়েছি, তার থেকে অনেক বেশিবার তুমি আমায় পরাজিত করেছ। তুমি আমায় এমন এমনভাবে চ্যালেঞ্জ জানিয়েছ যে আমি ভাবতেও পারিনি। তোমার বিরুদ্ধে যাতে ব়্যাকেটের মাথায় অন্তত বল লাগাতে পারি, সেই জন্য তুমি আমায় ব়্যাকেটের দৈর্ঘ্য অবধি বদলাতে বাধ্য করেছ। .... তবে কী জান, তোমার জন্য আমি খেলাটা আরও বেশি করে উপভোগ করতে পেরেছি।'

ফেডেরারের লেখায় নাদালের সঙ্গে তাঁর প্রথম ম্যাচ এবং কীভাবে তৎকালীন এক নম্বরকে স্প্যানিশ তারকা মায়ামিতে হেলায় হারিয়েছিলেন, সেই প্রসঙ্গও উঠে আসে। এরপরেই আরও স্মৃতিচারণ করে ফেডেরার লেখেন, 'তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছিলাম, যে মায়াকো থেকে একজন জেনারশনাল প্রতিভা উঠে আসছে। সে হয়তো কোনদিন মেজর জিততে পারে। সেটা একবারেই ভুল ছিল না। আমরা তখন দুইজনেই নিজেদের কেরিয়ারের শুরুতে ছিলাম এবং এই সফরটা একসঙ্গেই করেছি। ২০ বছর পর বলতেই হবে রাফা, তোমার সফরটা সত্যিই কী দারুণ ছিল। তুমি স্পেনের নাম উজ্জ্বল করেছ। তুমি গোটা টেনিসবিশ্বকে গৌরবান্বিত করেছ।....'

 

ফেডেরারের বিদায়ী বেলায় নাদালকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। নাদালের অবসরের আগে ফেডেরারের এই বার্তাও কিন্তু সমর্থকদের আবেগঘন করতে তুলতে বাধ্য। নাদাল নিজের শেষ টুর্নামেন্টে স্পেনকে ছয় বছর পর ডেভিস কাপ খেতাব জেতাতে পারেন কি না, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কেন দিল্লি ক্যাপিটালস ছাড়লেন পন্থ? নিলামের আগে নিজেই মুখ খুললেন ঋষভ 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: বিধ্বস্ত ভারতের ব্যাটিং, রাহুল-শুভমন-পন্থরা ফিরলেন ড্রেসিংরুমে, স্কোর ১০৭/৫, লাইভ আপডেট
বিধ্বস্ত ভারতের ব্যাটিং, রাহুল-শুভমন-পন্থরা ফিরলেন ড্রেসিংরুমে, স্কোর ১০৭/৫, লাইভ আপডেট
Vaibhav Sooryavanshi: 'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
'সচিনকে সুযোগ দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তি, বৈভবকে সব ম্যাচে খেলাও', পরামর্শ প্রাক্তন তারকার
Bronson Reed Passes Away: মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া
NZ vs IND Day 2: আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget