এক্সপ্লোর

Federer Olympics Withdrawl: হাঁটুর চোটই বাধা, টোকিও অলিম্পিক্স থেকেও সরে দাঁড়ালেন ফেডেরার

হাঁটুর চোটের জন্য এবার টোকিও অলিম্পিক্স থেকেও নাম তুলে নিলেন সুইস টেনিস সম্রাট রজার ফেডেরার। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই সে কথা জানিয়েছেন রজার। ফরাসি ওপেনের মাঝেও এভাবেই নাম তুলে নিয়েছিলেন।

টোকিও: চোট আঘাত যেন পিছুই ছাড়ছে না রজার ফেডেরারের। হাঁটুর চোটের জন্য এবার টোকিও অলিম্পিক্স থেকেও নাম তুলে নিলেন সুইস টেনিস সম্রাট। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই সে কথা জানিয়েছেন রজার।

মঙ্গলবাই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রজার লেখেন, ‘ঘাসের কোর্টে খেলার সময় চোট পেয়েছিলাম। সেই জন্যই অলিম্পিক্স থেকে নাম তুলে নিতে বাধ্য হচ্ছি। এমনটা হওয়ায় আমি ভীষণ দুঃখিত। সুইৎজারল্যান্ডের হয়ে খেলার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি। সুস্থ হওয়ার জন্য সবরকমভাবে তৈরি হচ্ছি। পরের গ্রীষ্মে আবার ফিরতে পারি। গোটা সুইৎজারল্যান্ড দলকে আমার তরফে শুভেচ্ছা রইল। দূরে থাকলেও আমি সবসময় ওদের পাশে আছি।’

 

এর আগে ফরাসি ওপেনেও মাঝপথেই নিজের নাম তুলে নিয়েছিলেন ফেডেরার। উইম্বলডনের জন্য ভালভাবে প্রস্তুতি সারাই লক্ষ্য ছিল তখন ফেডেক্সের। ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর সময় সে কথা উল্লেখও করেছিলেন। কিন্তু লন্ডনেও সাফল্য আসেনি। স্ট্রেট সেটে হারতে হয়েছিল অনামী পোলিশ প্রতিদ্বন্দ্বী হুবের হুরকাজের বিরুদ্ধে। এরপরই টেনিস বিশেষজ্ঞরাও আলোচনা শুরু করে দিয়েছেন যে রজারের কেরিয়ার কি তাহলে শেষের পথে। উইম্বলডন রজারের খুবই পয়া টুর্নামেন্ট। কেরিয়ারের যতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, তার মধ্যে প্রাধান্য উইম্বলডনেরই। কিন্তু সেই টুর্নামেন্টও হারের সম্মুখীন হতে হচ্ছে রজারকে।

উল্লেখ্য, বিশ্ব টেনিসের অবিংসবাদিত সম্রাট মানা হয় রজারকে। পুরুষদের টেনিসে সর্বপ্রথম ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিকও হয়েছিলেন তিনি। কিন্তু এরপরই রাফায়েল নাদাল তাঁকে ছুঁয়ে ফেলেন। এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে নোভাক জকোভিচও রজারকে ছুঁয়ে ফেলেছেন। এই মুহূর্তে তিন টেনিস তারকারই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা ২০। 

ফেডেরারের বয়স চল্লিশ ছুঁয়েছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর থেকে এখনও পর্যন্ত আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। উল্লেখ্য, কেরিয়ারে এখনও পর্যন্ত ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউ এস ওপেন জিতেছেন ফেডেরার। 

 

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget