এক্সপ্লোর

ঘরের মাঠে পুনের কাছে হার মুম্বইয়ের, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের জন্য জরিমানা রোহিতের

মুম্বই: আইপিএলে গতকালের ম্যাচে রাইজিং পুনে সুপারজায়েন্টসের কাছে হারল মুম্বই ইন্ডিয়ান্স। অ্যাওয়ে ম্যাচে এই পুনের কাছেই হেরে গিয়েছিল মুম্বই। এবার সেই পুনের কাছে ঘরের মাঠে হারল তারা। চলতি টুর্নামেন্টে এটিই মুম্বইয়ের দ্বিতীয় হার। বেন স্টোকসের অসাধারণ বোলিংয়ের সৌজন্যে শেষপর্যন্ত জয়ী হল মুম্বই। ১২ বলে ২৪ রান দরকার ছিল মুম্বইয়ের। ক্রিজে ছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। কিন্তু উনিশ তম ওভারে বেন স্টোকস মাত্র ৭ রান দেন। ফলে শেষ ছয় বলে মুম্বইয়ের জেতার জন্য প্রয়োজন ছিল ১৭ রান। জয়দেব উদানকোট শেষ ওভারে বোলিং করতে আসেন। প্রথম বলেই আউট করেন হার্দিককে। পরের বলে রোহিত ছক্কা মারেন। তৃতীয় বল করার সময় রোহিত অফস্ট্যাম্পের দিকে এগিয়ে আসছেন দেখে উদানকোট একটু ওয়াইড করেন। ব্যাটে বল লাগেনি তাঁর। ওয়াইড বলের নির্ধারিত সীমার বাইরে দিয়ে বল গিয়েছে বলে রোহিত ভেবেছিলেন আম্পায়ার এস রবি ওয়াইড বল ঘোষণা করবেন। কিন্তু আম্পায়ার তা করেননি। এতে বিস্মিত হয়ে রোহিত আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানান। স্কোয়ার গেল আম্পায়ার এ নন্দ কিশোর এগিয়ে এসে রোহিতের সঙ্গে কথা বলেন। আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ানোর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএল মিডিয়া রিলিজে জানানো হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় এই জরিমানা। যদিও মুম্বইয়ের হরভজন সিংহ বলেছেন, রোহিত আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষোভ ব্যক্ত করেননি। তিনি শুধুমাত্র এ ব্যাপারে যে নিয়ম রয়েছে তার ব্যাখ্যা দিয়েছিলেন। হরভজন আরও বলেছেন, বলটা অফসাইডের অনেকটা বাইরেই ছিল। তবে সেটি ওয়াইড ছিল কিনা, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেছেন ভাজ্জি। তবে তিনি বলেছেন, ব্যাটসম্যান দুই পা-ই এগিয়ে নিয়ে গেলে বোলারের সুবিধা পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে রোহিত তাঁর একটি পা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই ওয়াইড দেওয়া উচিত ছিল। কিন্তু এ ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হয়। উদানকোটের ওভারের তৃতীয় বলে এই ঘটনার পর চতুর্থ বলে আউট হয়ে যান রোহিত। ২ বলে ১১ রান দরকার ছিল। পঞ্চম বলে ২ রান নেন হরভজন। শেষ বলে ছক্কা মারেন। কিন্তু ততক্ষণে ম্যাচ পকেটে পুরে ফেলেছে স্টিভ স্মিথের দল। প্রথমে ব্যাট করে পুনে করেছিল ৬ উইকেটে ১৬০ রান। মুম্বইয়ের ইনিংস থেকে যায় ১৫৭ রানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget