এক্সপ্লোর

IND vs SA: গাব্বায় বীরত্বের জয়ের সঙ্গে সমতুল্য ঐতিহাসিক কেপটাউন টেস্ট জয়: রোহিত

Rohit Sharma: এশিয়ার প্রথম কোনও দেশ হিসেবে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারিয়েছে ভারতীয় দল। গতকাল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই খেলা শেষ হয়ে যায়।

কেপটাউন: ২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল ভারতীয় ক্রিকেট দল। অজিঙ্ক রাহানের নেতৃত্বে সেই সিরিজে ভারত জিতলেও দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রোহিত শর্মা। সেই সিরিজে গাব্বায় শেষ ম্যাচে ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ১৯৮৮ সালের পর ব্রিসেবেনে কোনও টেস্ট ম্যাচে হারতে হয়েছিল অজিদের। গতকালের কেপটাউন টেস্টে জয়ের সঙ্গে সেই জয়ের মিল পাচ্ছেন রোহিত শর্মা। কারণ কেপটাউনে গতকালের আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কোনও টেস্ট ম্যাচ হারেনি। 

গতকাল ম্য়াচ জয়ের পর রোহিত বলেন, ''এই জয় আমাদের কাছে সত্যিই ভীষণ স্পেশাল। টেস্ট ম্য়াচ জিতেছিল দক্ষিণ আফ্রিকায় আমরা আগে। কিন্তু কেপটাউনে এখনও পর্য়ন্ত আমাদের জয় অধরা ছিল। কিন্তু অবশেষে আমরা পারলাম। এই জয়ের সঙ্গে ২০২১ সালে গাব্বায় টেস্ট জয়ের মিল পাচ্ছি আমি। সেবারও প্রায় ৩২ বছর পর অস্ট্রেলিয়া গাব্বায় কোনও টেস্ট হেরেছিল আমাদের বিরুদ্ধে।" উল্লেখ্য, কেপটাউন টেস্টে মাত্র ৬৪২ বল খেলা হয়। ম্য়াচে জয় ছিনিয়ে নিলেও পিচ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ভারত অধিনায়ক। হিটম্য়ান বলেন, ''এই ম্যাচে কেমন, কী পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারুর কথা বলা মানায় না।''

এশিয়ার প্রথম কোনও দেশ হিসেবে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারিয়েছে ভারতীয় দল। গতকাল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই খেলা শেষ হয়ে যায়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। সেঞ্চুরিয়ন টেস্ট হারের ফলে সিরিজ যদিও জিততে পারেনি টিম ইন্ডিয়া। ১-১ সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এবার বিরাটদের। তবে শেষ টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল ভারত। কেপটাউনে জয়ের সঙ্গে সঙ্গে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে রোহিত ব্রিগেড। এর আগে দক্ষিণ আফ্রিকাই শীর্ষে ছিল। তাদেরই টপকে শিখরে চলে গেল ভারত। কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুবাদে ৪ ম্যাচে ৫৪.১৬ শতাংশ হারে টিম ইন্ডিয়ার সংগ্রহে রয়েছে ২৬ পয়েন্ট। টিম ইন্ডিয়া ২টি টেস্টে জয় তুলে নেয়, ১টি টেস্ট ড্র করে এবং ১টি টেস্টে হেরে গিয়েছে। ফলে ছয় থেকে এক লাফে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে পৌঁছে যায় তারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget