এক্সপ্লোর

Rohit Sharma: সিরিজ জয়ের হাতছানি, তার আগে ব্যাট হাতে রাঁচিতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

IND vs ENG, 4rth Test: তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪০ রান তুলে নিয়েছে ভারত। এই রান করার পথেই রোহিত ৪টি বাউন্ডারি হাঁকান। 

রাঁচি: প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে তিনি অপরাজিত ২৪ রানে। এখনই নিজের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। কিন্তু এরমধ্যেই নতুন মাইলফলক স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের টেস্ট কেরিয়ারে ৪ হাজার রান পূরণ করে ফেললেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে রাঁচি টেস্টে জিততে দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমেছে ভারত। তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪০ রান তুলে নিয়েছে ভারত। এই রান করার পথেই রোহিত ৪টি বাউন্ডারি হাঁকান। 

প্রথম ইনিংসে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন রোহিত। তবে চলতি সিরিজে চার ম্য়াচে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ২৬৬ রান। তার মধ্যে রাজকোটে ১৩১ রানের ইনিংসও রয়েছে। এখনও পর্যন্ত ৫৮টি টেস্ট খেলে মোট ৪০০৩ রান করেছেন রোহিত। গড় ৪৪.৯৭। এখনো পর্যন্ত টেস্টে ১১টি শতরান হাঁকিয়েছেন রোহিত। সর্বোচ্চ ২১২। ১০০ ইনিংস খেলে মোট ১৬টি অর্ধশতরানও রয়েছে। 

রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৩৫৩ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৩০৭ রানে। ধ্রুব জুড়েল ৯০ রানের ইনিংস খেলেন। ৭৩ রান করেন যশস্বী জয়সওয়াল। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামলেও ১৪৫ এর বেশি বোর্ডে তুলতে পারেনি ইংল্যান্ডের ক্রিকেটাররা। ১৯২ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে দাঁড়ায়। রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৪০ রান বোর্ডে তুলে নিয়েছে ভারত। রোহিতের সঙ্গে ক্রিজে আছেন জয়সওয়াল। 

সিরিজে এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। সেই ম্য়াচে দ্বিতীয় ইনিংস ভারতীয় ব্য়াটিংকে একাই ভেঙেছিলেন টম হার্টলি। দ্বিতীয় টেস্টে ও তৃতীয় টেস্ট টানা জয় ছিনিয়ে নেয় ভারত। উল্লেখ্য, চলতি টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি। তবে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। বিশেষ করে সরফরাজ খান, আকাশ দীপের মত প্লেয়াররা দারুণ কাজে লাগিয়েছেন সুযোগকে। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ধ্রুব জুড়েলও অল্পের জন্য শতরান মিস করেন। ৯০ রান করে আউট হন তিনি। রাজকোটে দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৪৬ রান করেছিলেন উত্তরপ্রদেশের এই ব্যাটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget