এক্সপ্লোর

IPL 2023: ফর্মে ফিরলেন রোহিত, কী বললেন শাস্ত্রী?

Shastri On Rohit: এ মরসুমে তিলক বর্মা বাদে তেমন কোনও ব্য়াটারই বড় রান করতে পারেননি। তাই মুম্বইয়ের সামনে লক্ষ্যটা একেবারেই সহজ ছিল না।

মুম্বই: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। কিন্তু গত মরসুম তো অবশ্যই, এই মরসুমেও শুরুটা একদমই ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। পরপর ২ ম্যাচ হারের পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। প্রায় ২৪ ইনিংস পরে অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ভারতীয় হিসেবে সর্বাধিক ১৯ বার আইপিএলে ম্যাচের সেরা সম্মানও পেয়েছেন। আর রোহিতের ফর্মে ফেরায় বেজায় খুশি রবি শাস্ত্রী।

ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ বলছেন, ''চাপের মুখে দুর্দান্ত একটা ইনিংস খেলল রোহিত। এই ইনিংস ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। এমনকী মুম্বই ইন্ডিয়ান্স দলের জন্যও ইতিবাচক দিক। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছে রোহিত। টুর্নামেন্টের আগামী ম্যাচগুলোয় নামার আগে মুম্বই শিবির তেতে থাকবে।''

১৭৩ রানের লক্ষ্য খুব বড় না হলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ মরসুমে তিলক বর্মা বাদে তেমন কোনও ব্য়াটারই বড় রান করতে পারেননি। তাই মুম্বইয়ের সামনে লক্ষ্যটা একেবারেই সহজ ছিল না। অপরদিকে, আনরিখ নোখিয়া, মুকেশ কুমার, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদবদের নিয়ে তৈরি দিল্লির বোলিং আক্রমণ নিজেদের দিনে যে কোনও দলকেই বেগ দিতে সক্ষম। তাই দর্শকরা এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। নতুন বলে দিল্লি বোলাররা খানিকটা হতাশই করেন, বা বলা ভাল মুম্বইয়ের দুই ওপেনার নিজেদের ব্যাটিং দক্ষতায় দিল্লি বোলারদের নতুন বলে দাঁত ফোটানোর জায়গাটুকুও দেয়নি।

স্যামসনের কুর্নিশ

গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যাল। শেষ বলে ৫ রান দরকার ছিল। কিন্তু এমন কাজ অতীতে বহুবার করলেও গতকাল পারেননি এমএসডি। রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ''এই ম্যাচ জেতার জন্য বোলারদেরই বাহবা প্রাপ্য। চাপের মুখেও ওরা দুর্দান্ত বোলিং করে এবং আমরা নিজেদের ক্যাচগুলিও ধরতে পেরেছি। চিপকে কিন্তু এর আগে আমি কোনওদিনও ম্যাচ জিতিনি, তাই এই মাঠের স্মৃতি একেবারেই মধুর নয়। আমরা পাওয়ার প্লেতে রুতুকে আউট করতে সক্ষম হই। পাওয়ার প্লেতে অল্পরান দিলে তারপর আমাদের স্পিনাররা বাকিটা সামলে নিতে পারত। শেষ দুই ওভারে বেশ চাপ ছিল। ক্রিজে যতক্ষণ ধোনি রয়েছেন, ততক্ষণ কোনও লক্ষ্যই নিরাপদ নয়। ওঁর বিরুদ্ধে তো কোনও পরিকল্পনায় কাজ করে না। তাই ওঁকে সমীহ করতেই হয়।''

 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget