এক্সপ্লোর

IND vs WI: 'মুম্বই হোক বা ত্রিনিদাদ...', ম্যাচ ড্র-য়ের পর ভাইরাল রোহিতের সোশ্যাল মিডিয়া পোস্ট

Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ব্যাটিং করেছেন রোহিত শর্মা। তিনটি ইনিংসে ব্যাট করতে নেমে একটি সেঞ্চুরি ও ২টো অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি।

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্ট জয়ের আশা অধরাই রয়ে গিয়েছে। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল বিরাট, অশ্বিনদের সামনে। ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে রোহিত শর্মার দল। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ভারতীয় দলের অধিনায়ক। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দ্বিতীয় টেস্টের সময়ের একটি ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে দলের কিছু সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। তবে সবার নজর কেড়েছে পোস্টের ক্যাপশনে। 

রোহিত যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি, রাহানে, বিরাট, মুকেশ ঈশান কিষাণরা রয়েছে। সেখানে রোহিতকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ত্রিনিদাদে বারবার যেভাবে বৃষ্টি এসে খেলায় বাধা দিয়েছে, তাই হয়ত হিটম্যান এভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। আর সেই ক্যাপশনটির মাধ্যমে হয়ত ত্রিনিদাদ ও মুম্বইয়ের বৃষ্টির কথাই বোঝাতে চেয়েছিলেন। কারণ মুম্বইয়ে প্রবল বৃষ্টি হয়ে থাকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) চতুর্থ দিন একাধিকবার ম্য়াচে বিঘ্ন ঘটিয়েছিলেন বরুণদেব। পঞ্চমদিনেও সেই ধারা অব্যাহত রইল। বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হল না। ড্র হল দ্বিতীয় টেস্ট। ফলে ভারতেরও ওয়েস্ট ইন্ডিজ়কে হোয়াইটওয়াশ করার স্বপ্ন অধরাই রয়ে গেল। ম্যাচ জেতার জন্য ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৩৬৫ রানের বড় লক্ষ্য রাখে। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষ সেশনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটও তুলে নেয়। দুই উইকেটই পান আর অশ্বিন। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ২৮ ও অভিষেক ম্যাচ খেলা কার্ক ম্য়াকেঞ্জিকে শূন্য রানে ফেরান তিনি। দিনের শেষে তেজনারায়াণ চন্দ্রপাল ও জার্মেইন ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অপরাজিত ছিল। দুই ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে ২৪ ও ২০। এই পরিস্থিতিতেই পঞ্চম দিন ম্যাচ জেতার আশায় ছিল ভারত। তবে সেগুড়ে বালি, থুড়ি বৃষ্টি। পঞ্চম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় ভারতের ম্যাচ জেতার আশা অধরাই রয়ে গেল।

সেরা শিরোনাম

NZ vs IND Live: কামব্য়াকে অনবদ্য পন্থ, হাঁকালেন সেঞ্চুরি, ৩০০-র গণ্ডি পার করল ভারতের লিড, রান পেরল ৭০০
কামব্য়াকে অনবদ্য পন্থ, হাঁকালেন সেঞ্চুরি, ৩০০-র গণ্ডি পার করল ভারতের লিড, রান পেরল ৭০০
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget