এক্সপ্লোর

Ronaldo on Instagram: য়ুভেন্তাসকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছেন রোনাল্ডো, ভিডিও ভাইরাল

শুধু ইনস্টাগ্রামে মাত্র ৪০ মিনিটে ১০ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটির।

ওল্ড ট্র্যাফোর্ড: ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রিমিয়ার লিগদের ক্লাব আনুষ্ঠানিকভাবে রোনাল্ডোর যোগ দেওয়ার কথা জানিয়েও দিয়েছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে রোনাল্ডোর একটি ভিডিও।

য়ুভেন্তাসকে বিদায় জানিয়ে ক্লাব থেকে রোনাল্ডোর বেরিয়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শুধু ইনস্টাগ্রামে মাত্র ৪০ মিনিটে ১০ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটির।

ক্লাব ফুটবলের দলবদলের ইতিহাসে আরেক নাটকীয় মুহূর্ত হাজির হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত ধরে। তিনি যে য়ুভেন্তাসে থাকবেন না, ক্লাব পাল্টাতে চান, সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। তাঁর এজেন্টের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে যে শেষ মুহূর্তে একশো আশি ডিগ্রি ঘুরে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন ঘটাবেন সিআরসেভেন, সেই ইঙ্গিত ঘুণাক্ষরেও ছিল না।

ঘরে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী মরসুমে ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।

য়ুভেন্তাসে তাঁর শেষ দিনের অনুশীলনে মাত্র ৪০ মিনিটের জন্য ছিলেন রোনাল্ডো। ৪০ মিনিট থাকলেও অনুশীলন করেননি রোনাল্ডো। তার পরেই বেরিয়ে যান। আর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ক্লাব ছাড়তে চলেছেন বলে আগাম জানিয়ে রেখেছিলেন ইতালির নামী সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো। জানা গিয়েছিল, রোনাল্ডো অপেক্ষা করছেন ম্যাঞ্চেস্টার সিটির থেকে সরকারি ভাবে চুক্তি হাতে পাওয়ার। কারণ শেষ পর্যন্ত পুরোটাই মৌখিক ভাবে হয়েছিল। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেজের সঙ্গে কথা হয়েছিল ম্যান সিটির। রোমানো দাবি করেছিলেন, ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে ফোনে কথা হয়েছে রোনাল্ডোর। জানা গিয়েছিল, ৩১ অগাস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই নতুন দলে সই করতে চলেছেন পর্তুগিজ তারকা।

কিন্তু কীভাবে শেষ মুহূর্তে বদলে গেল সেই সমীকরণ? রোমানোর দাবি, শেষ মুহূর্তে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেজের সঙ্গে কথাবার্তা শুরু করে ম্যান সিটি। একসময় যে ক্লাবে দীর্ঘদিন খেলেছেন রোনাল্ডো। আর ম্যান সিটি পুরো বিষয়টিই নাকি রোনাল্ডোর ওপরই ছেড়ে দিয়েছিল। রোমানোর দাবি, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ম্যান ইউয়ের সঙ্গে চুক্তি হতে পারে সিআরসেভেনের।

শোনা যাচ্ছিল, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জারমাঁ-তে যোগ দেওয়ার পরই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রোনাল্ডো। অবশেষে নিজের পুরনো ক্লাবেই ফিরলেন সিআরসেভেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?
কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?
Neymar Jr: ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
Hardik Pandya: তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget