এক্সপ্লোর

রিপোর্টারের মাইক্রোফোন কেড়ে লেকে ছুঁড়ে ফেলে দিলেন রোনাল্ডো!

লিঁও: মহাতারকার মহা-মেজাজ! মাথা গরম করে রিপোর্টারের মাইক্রোফোন লেকে ছুঁড়ে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগালের ইউরো ম্যাচের কয়েক ঘণ্টা আগে বিতর্কে জড়ালেন সি আর সেভেন। ফ্রান্সে সময়টা ভাল যাচ্ছে না তাঁর। গত শনিবার অস্ট্রিয়ার সঙ্গে ড্র করেছে দল। তাঁর পেনাল্টি শট পোস্টে ধাক্কা খেয়েছে। মাথা গরম হওয়ারই কথা। তার আগে তাঁকে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে আইসল্যান্ডের মতো অনামী দলের কাছে আটকে গিয়ে মুখ খোলায়। ভাল খেলার জন্য বাহবা দেওয়া দূরের কথা, উলটে ১-১ ড্র হওয়ায় আইসল্যান্ডকে আক্রমণ করেন তিনি। বিশ্ব ফুটবলের মহা-তারকার কেন এত ছোট মন! এহেন কথাও উঠেছে। চাপে থাকা রোনাল্ডো কথাই বলতে চাননি নিজের দেশের এক সাংবাদিকের সঙ্গে। লিঁও-র এক লেকের পাশে সকালে হাঁটছিলেন পর্তুগালের ফুটবলাররা। সেখানে হাজির হন পর্তুগালের কোরেইয়ো দা মানহা সংবাদপত্রের ওই রিপোর্টার। ভিডিওতে দেখা যায়, তিনি প্রশ্ন করছেন, রোনাল্ডো, আজকের ম্যাচের জন্য তৈরি? উত্তর না দিয়ে বা না তাকিয়েই সোজা তাঁর হাতের মাইক্রোফোন কেড়ে নিয়ে লেকে ছুঁড়ে দেন তারকা ফুটবলার। তারপর হাঁটতে থাকেন টিমের সঙ্গে। জানা গিয়েছে, দেশীয় সংবাদপত্রটি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর লেখালেখি করায় তাদের ওপর ক্ষেপে রয়েছেন রোনাল্ডো। ওদের বিরুদ্ধে মামলাও করেছেন। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল টিম মরিয়া হয়ে অন্তত একটা পয়েন্ট চাইছে ইউরোয় শেষ ১৬-য় থাকতে। ফলে অধিনায়ক হিসাবে প্রবল চাপ রয়েছে রোনাল্ডোর ওপর।  

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget