এক্সপ্লোর

I-League: এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতেই আইএসএলের টিকিট পাকা করল রাউন্ডগ্লাস পঞ্জাব

RoundGlass Punjab: ২০১৭-১৮ সালে পঞ্জাবের শেষ দল হিসাবে মিনার্ভা পঞ্জাব আই লিগ জিতেছিল। তার পাঁচ বছর পর আবারও পঞ্জাবের কোনও দল আইলিগ জিতল।

নয়াদিল্লি: রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতেই আই লিগ খেতাব নিজেদের নামে করে নেওয়ার সুযোগ ছিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির (RoundGlass Punjab) সামনে। সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি উত্তর ভারতের ক্লাবটি। দাপটের সঙ্গে ৪-০ স্কোরলাইনে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ (I-League) খেতাব নিজেদের নামে করে ফেলল রাউন্ডগ্লাস পঞ্জাব।

আইলিগ জয়ী রাউন্ডগ্লাস

ম্যাচের ১৬ মিনিটের মাথায় রাজস্থান রক্ষণের এক ভুলের সুযোগ নিয়ে রাউন্ডগ্লাসকে এগিয়ে দেন চেঞ্চো। ২৫ মিনিটের মাথায় রাজস্থানের মিডফিল্ডার জকিরভ ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন বটে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ৪০ মিনিটের মাথায় অজয় ছেত্রীর ক্রস থেকে লুকা মাজকেন রাউন্ডগ্লাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন। রাজস্থানের দখলে যথেষ্ট পরিমান বল থাকলেও, তাঁদের দলে গোল করার লোকের অভাব স্পষ্টভাবে চোখে পড়ে। 

প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে রাউন্ডগ্লাস, লুকার ভাসানো বল থেকে চেঞ্চো নিজের দখলে আনেন এরপরেই মেরা চেঞ্চোর বাড়ানো বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করে দেন। ম্যাচ শেষ হওয়ার আগে জুয়ান নেল্লার ফ্রি-কিক থেকে রাউন্ডগ্লাস আরও একটি গোল পায়। ম্যাচ শেষ হয় ৪-০ স্কোরলাইনে। এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীনিধি ডেকানের থেকে আট পয়েন্ট এগিয়ে যায় রাউন্ডগ্লাস পঞ্জাব। ফলে খেতাবও তাঁদের দখলে চলে আসে। ২০১৭-১৮ সালে পঞ্জাবের শেষ দল হিসাবে মিনার্ভা পঞ্জাব আই লিগ জিতেছিল। তার পাঁচ বছর পর আবারও পঞ্জাবের কোনও দল আইলিগ জিতল।

ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আগেই জানানো হয়েছিল যে এ বারের মরসুমের আই লিগ চ্যাম্পিয়নরা পরেরবারের আইএসএলে কোনও এন্ট্রি ফি ছাড়াই খেলার সুযোগ পাবে। ফলে লিগ জেতায় রাউন্ডগ্লাসকে পরের মরসুমে আইএসএলে খেলতে দেখা যাবে। পাশাপাশি লিগ জিতে আসন্ন সুপার কাপেও সরাসরি খেলার অধিকার অর্জন করে নিল রাউন্ডগ্লাস পঞ্জাব। 

সেমিফাইনালে সবুজ-মেরুন

যুবভারতী স্টেডিয়ামে ওড়িশা এফসি-কে ২-০ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের শুরু থেকে বলে দখল বেশি থাকলেও সেভাবে ওপেন করতে পারছিল না সবুজ মেরুন। ওড়িশা গুরুত্বপূর্ণ জায়গা ব্লক করে আটকে দিচ্ছিল সবুজ মেরুন ফুটবলারদের। ১১ মিনিটেই গোড়ালিতে লেগে উঠে গেলেন মোহনবাগানের আশিক কুরুনিয়ান। তাঁর জায়গায় নিয়ে আসা হয় লিস্টনকে।

ম্যাচের ৩৬ মিনিটে গোল করে এগিয়ে যায় খুয়ান ফেরান্দোর দল। দিমিত্রির কর্নার ফ্লিক করলেন মনবীর। হুগো বুমৌস বাঁ পায়ের শটে বল জালে পাঠালেন। দ্বিতীয় গোল পেল মোহনবাগান ৫৮ মিনিটে। এবার নাম লেখালেন দিমিত্রি। কার্ল একটা বল কেড়ে নিয়ে বাড়িয়েছিলেন। দিমিত্রি ডান পায়ের জোরাল শটে বল পাঠিয়ে দেন জালে। এই নিয়ে চলতি লিগে ৯ গোল হয়ে গেল তার। 

ম্যাচের ৫৯ মিনিট। ওড়িশা এফসি-র বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকে চালকের আসনে তখন এটিকে মোহনবাগান। স্বভাবতই খুশি সল্টলেকের গ্যালারি। হঠাৎ করে দুর্ঘটনা। বল ধরতে গিয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। শেষ অবধি যদিও নিজের পায়ে হেঁটেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পরীক্ষার জন্য যান তিনি। তবে সেমিফাইনালের আগে নিশ্চিত ভাবেই চিন্তায় রাখলেন এটিকে মোহনবাগানকে। 

আরও পড়ুন: বল হাতে আগুন ঝরালেন বাংলার সাইকা, ১৪৩ রানে গুজরাতকে হারাল মুম্বই

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget