এক্সপ্লোর

RR vs RCB, 1st Innings: ফাফ, ম্যাক্সওয়েলের অর্ধশতরানের পর শেষের দিকে অনুজের ঝোড়ে ব্যাটিং, ১৭১/৫ তুলল আরসিবি

RR vs RCB: দ্বিতীয় উইকেটে ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল ৬৯ রান যোগ করে আরসিবির হয়ে ম্যাচে বড় রানের ভিত গড় দেন।

জয়পুর: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Rajasthan Royals) সোয়াই মানসিংহ স্টেডিয়ামের মন্থর গতির পিচে ফাফ ডুপ্লেসি (Faf du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও ১৭১/৫ রানেই থামতে হল আরসিবিকে (RCB)। অবশ্য ইনিংসের একেবারে শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মেরে দলকে লড়াইয়ের রসদ এনে দিলেন অনুজ রাওয়াত।  

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেনআর আরসিবি অধিনায়ক ফাফ। ইনিংসের শুরতে আরসিবির দুই তারকা ওপেনার ফাফ ও বিরাট কোহলি একেবারেই রানের গতি বাড়াতে পারেননি। পাওয়ার প্লের ছয় ওভারে ৪২ রান উঠে। তবে ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপের পরেই বিরাট সাজঘরে ফেরেন। ১৯ বলে ১৮ রান করা বিরাট কোহলিকে রাজস্থানের এই পিচে কোনওসময়েই ছন্দে দেখায়নি। বিরাট আউট হওয়ার পর ফাফকে সঙ্গ দিতে মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। 

দ্বিতীয় উইকেটে ডুপ্পেসি ও ম্যাক্সওয়েল ৪৭ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাক্সওয়েল একদিকে আগ্রাসী মেজাজেই ব্যাট করলেও, কঠিন পিচে ফাফ বড় শট খেলতে খানিকটা চাপেই পড়েন। শেষমেশ বিরাটের মতো আরেক ওপেনার ফাফকেও আসিফই সাজঘরে ফেরত পাঠান। ৪৪ বলে ৫৫ রানে ফেরেন আরসিবি অধিনায়ক। তিনি আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরসিবির মিডল অর্ডার। ফাফ আউট হওয়ার পরের ওভারেই অ্যাডাম জাম্পা জোড়া উইকেট নেন।

মহিপাল লোমরোরকে ১ রানে আউট হন জাম্পা। দীনেশ কার্তিকের লেগ স্পিনের বিরুদ্ধে দুর্বলতা নতুন নয়। আজও সেই দুর্বলতা প্রকাশ পেল। শূন্য রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেট গ্লেন ম্যাক্সওয়েলও অর্ধশতরানের পরেই সাজঘরে ফেরেন। ৫৪ রানে তাঁকে আউট করেন সন্দীপ শর্মা। ১৮ রানের ব্যবধানেই চার উইকেট হারায় রাজস্থান রয়্যালস। পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় আরসিবি। তবে শেষের দিকে ত্রাতা হয়ে উঠেন অনুজ রাওয়াত। অন্যান্য ব্যাটাররা যেই পিচে বড় শট খেলতে চরম বিপাকে পড়ছিল, সেখানে অবিলম্বে রাওয়াত একের পর এক বড় শট মারেন।

তাঁর দৌলতেই এক লড়াকু স্কোর বোর্ডে তুলল আরসিবি। মাইকেল ব্রেসওয়েল ৯ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত চার ওভারে ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেওয়া জাম্পাই আজকে রাজস্থানের সেরা বোলার। রাজস্থান আজকের ম্যাচ জিতে প্লে-অফের দিকে আরও একধাপ এগোয়, না আরসিবি প্লে-অফের আশা টিকিয়ে রাখে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget