এক্সপ্লোর

RR vs RCB, Full Match Highlights: মুখ থুবড়ে পড়ল রাজস্থানের ব্যাটিং, ১১২ রানে জয় পেল আরসিবি

Wayne Parnell: আরসিবির হয়ে ১০ রান খরচ করে সর্বোচ্চ তিন উইকেট নিলেন ওয়েন পার্নেল।

জয়পুর: ১৭২ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটাররা কেউই লড়াইই করতে পারল না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মাত্র ৫৯ রানেই শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস। আরসিবির হয়ে তিন উইকেট নিলেন ওয়েন পার্নেল (Wayne Parnell)। ১১২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে প্রবলভাবে ফিরে এলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা।

রাজস্থানের হয়ে দুই ওপেনার বেশ ভাল ফর্মে ছিলেন। যশস্বী জয়সওয়াল নিজের শেষ পাঁচ ম্যাচে একটি শতরান ও দুইটি অর্ধশতরান হাঁকান। কঠিন পিচে নতুন বলের বিরুদ্ধে শুরুটা ভাল করা খুবই প্রয়োজনীয় ছিল। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়। দুই রাজস্থান ওপেনার যশস্বী ও জস বাটলার, উভয়েই শূন্য রানে আউট হন। যশস্বীকে প্রথম ওভারে আউট করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ওভারে ওয়েন পার্নেল ফেরান বাটলারকে। একই ওভারে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনও ৪ রানে ফেরেন।

শুরুর দিকে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। রয়্যালসরা সেই ধাক্কা সামলেই উঠতে পারেননি। এই ম্যাচেই প্রথমবার আইপিএলে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায় জো রুটকে। তিনিও ১০ রানের বেশি করতে পারেননি। রুটকেও ফেরান পার্নেলই। শুরুতে যেখানে আরসিবির দুই পেসার সিরাজ ও পার্নেল বল আগুন জ্বালান, সেখানে মাঝের ওভারগুলিতে মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনের ফাঁদে নাস্তানাবুদ হতে হয় রাজস্থানকে। একের পর এক দেবদূত পাডিক্কাল (৪), ধ্রুব জুরেলকে (১) ফেরান ব্রেসওয়েল।

গোঁদের ওপর বিষফোঁড়ার মতো অশ্বিন কোনও বল না খেলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন। রাজস্থানের হয়ে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা শিমরন হেটমায়ার একমাত্র খানিকটা লড়াই করার চেষ্টা করছিলেন বটে। তিনি বেশ কয়েকটি বড় শটও খেলেন। তবে রাজস্থানের শেষ ভরসাকে আউট করেন ম্যাক্সওয়েল। ১৯ বলে ৩৫ রান করা হেটমায়ার বড় শট মারতে গিয়েই আউট হন। রাজস্থানের লোয়ার অর্ডারও বেশি লড়াই করতে পারেনি। ফলত আইপিএলের তৃতীয় ক্ষুদ্রতম, ৫৯ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। অবশ্য এটি রাজস্থানের সবথেকে কম রানের স্কোর নয়, তাঁরা এর আগে ৫৮ রানেও একবার অল আউট হয়েছে।

এই ম্য়াচে রাজস্থান হারায় ও আরসিবি জেতায় জমে গেল আইপিএলের প্লে-অফের লড়াই। উভয় দলের দখলেই আপাতত ১২ পয়েন্ট রয়েছে।

আরও পড়ুন: গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

সেরা শিরোনাম

Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget